মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 04:08
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

অননুমোদিত অ্যাপে আর্থিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি!

অননুমোদিত অ্যাপে আর্থিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশ:

বাংলাদেশ   ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)মোবাইল অ্যাপ অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ মাধ্যমে পরিচালিত অননুমোদিত ডিজিটাল ঋণ কার্যক্রম নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে।

এ ধরনের অ্যাপ ও ফ্লাট ফর্মের আড়ালে বড় ধরনের প্রতারণা, অপরাধ ও অর্থপাচারের ঝুঁকি রয়েছে বলে ব্যাংক জনস্বার্থে এই সতর্কবার্তা জারি করেছে।

বিএফআইইউর মূল সতর্কবার্তা ও পরামর্শ :

*অন অনুমোদিত অ্যাপ বর্জন :বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং প্রচলিত আইন ছাড়া বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে ঋণ দেওয়া সম্পূর্ণ অবৈধ। তাই সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখালেই কোন অ্যাপ ব্যবহার করা যাবে না।
*সংবেদনশীল তথ্য শেয়ার না করা :ঋণের প্রলোভনে পড়ে অপরিচিত অ্যাপ  বা লিংকে নিজের জাতীয় পরিচয় পত্র (NID) ব্যাংক হিসাব, ব্যক্তিগত ছবি, মোবাইলের কন্টাক্ট লিস্ট এর মত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
*অগ্রিম কোন ফি না দেওয়া : ঋণ অনুমোদনের নামে কোন প্রতিষ্ঠান আগে রেজিস্ট্রেশন ফি, প্রসেসিং ফি বা অগ্রিম টাকা দাবি করলে তা সরাসরি বর্জন করতে হবে।
*প্রতারণার শাস্তি : মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ ধরনের প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ একটি শাস্তিযোগ্য অপরাধ।
চিহ্নিত ৩১ টি  অবৈধ ঋণদাতা অ্যাপের তালিকা :
*সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা।
*ঢাকা ফিন, লোন ভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন।
* এস এস এইচ মানি, লোন বাড়ি, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্টলোন।
* ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট টু, বঙ্গক্যাশ, আশা লোন
*সুবিধালুন স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন।
*বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট এবং টাকা নাও।

*করণীয়*

আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই ধরনের অ্যাপের মাধ্যমে প্রতারণার শিকার হন তবে অবিলম্বে প্রয়োজনীয় তথ্য সহ বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফ আই ইউ) এর কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
তথ্যসূত্র :
#বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বি এফ আই ইউ) এর সতর্কবার্তা নোটিশ ।
তথ্যঋণ:
# Bangla Tribune.

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ