মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:07
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন।

ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরার চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন ১৭ বছরের কাভান সুলিভান!

ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরার চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন ১৭ বছরের কাভান সুলিভান!

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

এমএলএসের (মেজর লিগ সকার) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের লড়াইয়ে এবার লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৭ বছর বয়সে ল্যান্ডন ডোনোভান এমএলএস এমভিপি পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। পুরস্কারটির ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০২৬ মৌসুমের বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে এমএলএস কর্তৃপক্ষ। পাঁচ সদস্যের এমভিপি তালিকায় মেসি ও সুলিভানের সঙ্গে রয়েছেন এফসি সিনসিনাটির এভান্দার, হিউস্টন ডায়নামোর গুইলের্মে এবং ন্যাশভিল এসসির হানি মুখতার।

এবারের পুরস্কার জিতলে নতুন ইতিহাস গড়বেন মেসি। ২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার এমএলএসের এমভিপি নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার জিততে পারলে লিগটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার এই পুরস্কার জয়ের কীর্তি গড়বেন তিনি। 

ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। ৩১ ম্যাচে করেছেন ২৬ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭ গোল। মোট ৪৩টি গোলে অবদান রাখার পাশাপাশি জিতেছেন গোল্ডেন বুটও।

তবে মেসির সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আরও কয়েকজন। ন্যাশভিলের সাপোর্টার্স শিল্ড জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হানি মুখতার। এভান্দার এফসি সিনসিনাটির হয়ে ৩১টি গোলে অবদান রেখেছেন। অন্যদিকে, হিউস্টন ডায়নামোকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গুইলের্মে।

দুই পুরস্কারের দৌড়ে সুলিভান

এমভিপি তালিকায় জায়গা করে নেওয়ার পাশাপাশি এমএলএস ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারের চূড়ান্ত তালিকাতেও রয়েছেন সুলিভান। এই বিভাগে তার প্রতিদ্বন্দ্বী রেড বুল নিউইয়র্কের জুলিয়ান হল ও আদি মেহমেতি।

ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নিয়মিত মৌসুমে ৯ গোল করার পাশাপাশি ১৪টি অ্যাসিস্ট করেছেন সুলিভান। অর্থাৎ ২৩টি গোলে সরাসরি অবদান রয়েছে তার। মাত্র ১৭ বছর বয়সে এমএলএসের এমভিপি পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নেওয়াই তার জন্য বড় অর্জন।

এমএলএসের বর্ষসেরা পুরস্কারগুলোর বিজয়ীদের নাম প্লে-অফ চলাকালে ঘোষণা করা হবে। আগামী ১৯ নভেম্বর শুরু হবে এবারের এমএলএস কাপ প্লে-অফ।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত। 

টপিক: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ