মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:31
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে!

মানবাধিকার ডেস্ক|জনতার দেশঃ

ইয়েমেনের তাইজ শহরে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতিদের অবরোধ ও জরুরি সরবরাহপথ বন্ধ করে দেওয়ায় ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে।

বিশেষকরে, কিডনি বিকল হওয়া রোগী, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা রোগী এবং ইনকিউবেটরে থাকা নবজাতকদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইয়েমেনভিত্তিক মানবাধিকার সংস্থা রাসদ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, তাইজে প্রায় ১ হাজার ১১০ জন কিডনি বিকল হওয়া রোগী, নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা ১৯২ জন রোগী এবং ইনকিউবেটরে থাকা ১৫৪ জন নবজাতক মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর সংকট তীব্র হওয়ায় এসব রোগীর চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইয়েমেনের সংবাদ সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে রাসদ জানায়, ইউনিসেফের ১১ অক্টোবরের তথ্য অনুযায়ী, তাইজের ৯৮টি স্বাস্থ্যসেবা কেন্দ্র আংশিকভাবে চালু রয়েছে অথবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এছাড়া ৪২টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসামগ্রী ও অক্সিজেনের তীব্র সংকট চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানির ঘাটতির কারণে শহরটির ১২টি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া কিংবা সীমিত করতে বাধ্য হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাও আরও বিপর্যস্ত হয়ে পড়তে পারে।
মানবাধিকার সংস্থাটির দাবি, গত ৪ অক্টোবর থেকে হুতিদের আরোপ করা অবরোধ এবং সরবরাহপথ বন্ধ থাকায় তাইজের স্বাস্থ্যব্যবস্থা চরম সংকটে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও জ্বালানি না থাকায় হাসপাতালগুলো স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে।
বিশেষকরে, কিডনি বিকল হওয়া রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ বাড়ছে। সংস্থাটির বিবৃতি অনুযায়ী, তাইজে প্রতিদিন প্রায় ১২০টি ডায়ালাইসিস সেবা দেওয়া প্রয়োজন। কিন্তু সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ায় এই চিকিৎসাসেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ছে।

জ্বালানি সংকটের কারণে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ, চিকিৎসা সরঞ্জাম পরিচালনা এবং জরুরি সেবা কার্যক্রমেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা রোগী ও ইনকিউবেটরে থাকা নবজাতকদের জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
তাইজে শুধু চিকিৎসাসেবাই নয়, মানবিক সহায়তা পৌঁছানো নিয়েও সংকট তৈরি হয়েছে। রাসদের বিবৃতিতে বলা হয়, ১৪ অক্টোবর পর্যন্ত শহরটির প্রায় ৬ লাখ বাসিন্দার কাছে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তা পৌঁছায়নি।
সংস্থাটির দাবি, মানবিক সহায়তা পৌঁছানোর পথে বাধা সৃষ্টি হওয়ায় ইয়েমেনজুড়ে প্রায় ৮ লাখ মানুষ গুরুতরভাবে ব্যাহত মানবিক সহায়তা কার্যক্রমের প্রভাবের মধ্যে পড়েছেন।
তাইজের বর্তমান পরিস্থিতিতে খাদ্য, জ্বালানি ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ স্বাভাবিক করা জরুরি বলে ইঙ্গিত দিয়েছে মানবাধিকার সংস্থাটি। অবরোধ ও সরবরাহপথ বন্ধ থাকার কারণে পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে শহরটির হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তথ্যসূত্রঃ

#আল খালিজ টাইমস

#বিবিসি নিউজ

# আল জাজিরা

ছবিঃ

# সংগৃহিত (আন্তর্জাতিক আদালত)

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ