মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:07
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
অপরাধ।

উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযান: অপরাধচক্রে জড়িত ১১ জন গ্রেফতার।

উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযান: অপরাধচক্রে জড়িত ১১ জন গ্রেফতার।

মঞ্জু মোল্লা, ঢাকা
রাজধানীর উত্তরা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে উত্তরা পূর্ব থানা পুলিশ। এতে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) উত্তরা পূর্ব থানা পুলিশ তাদের আওতাধীন বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ ময়নাল হোসেন (৩৫), খাদিজা আক্তার শিমলা (২৩), মোঃ আবীর (১৮), মোঃ সামিউল (১৮), ইয়াসিন (১৮), মোঃ মামুন (২৫), রুহুল আমীন ওরফে কুদ্দুস (৩৬), মোঃ মোস্তফা মিয়া (৩৬), মোঃ হুমায়ুন (৩৫), সিফাত হোসেন নীরব (২১) এবং জালাল (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা পূর্ব থানার অধীনস্থ অপরাধপ্রবণ এলাকাগুলোতে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সোমবার সকাল থেকেই বিশেষ অভিযান জোরদার করা হয়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত (উত্তরা বিভাগ)-এ সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পূর্ব থানার এক কর্মকর্তা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ