মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

কক্সবাজারে মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন!

কক্সবাজারে মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন!

 

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন সংলগ্ন, নতুন জেলখানার পশ্চিম পাশে মানারুল হুদা মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে আনুষ্ঠানিকভাবে মসজিদটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মোনাজাত ও মাগরিবের নামাজ আদায় করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম সওদাগর। তিনি বলেন, “এটি একটি অবহেলিত এলাকা। এখানে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে মুসল্লিদের অনেক কষ্ট হয়। মসজিদটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার মুসল্লিদের নামাজ আদায়ে সুবিধা হবে।”

এ সময় অ্যাডভোকেট সেলিম বলেন, মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হবে। পাশাপাশি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষার সুযোগও সৃষ্টি হবে।

উদ্যোক্তা শাহাবুদ্দিন সওদাগর বলেন, “আমি আমার প্রতিবেশী ও যুবকদের উদ্যোগে এবং এলাকার সমাজসেবক জোবাইর ভাইয়ের সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ শুরু করেছি। সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ মসজিদটির নির্মাণকাজ অতি দ্রুত শেষ করতে পারব বলে আশা করছি।”

মসজিদের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. নোমান, মো. নুরুল আবছার, মো. সাইফুল ইসলাম, মো. সাহেদ, মো. আবু তাহের, মো. ফোরকান, মোহাম্মদ নুরসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় একটি মসজিদ ও মাদ্রাসার প্রয়োজন অনুভূত হচ্ছিল। নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও শিক্ষার্থীরা উপকৃত হবেন।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ