মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 04:00
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ কফিনবন্দী হয়ে দেশে,রেবতির মরদেহ ভারতে দাহ!

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ কফিনবন্দী হয়ে দেশে,রেবতির মরদেহ ভারতে দাহ!

 

হাফিজুর রহমান কালীগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

চিকিৎসা নিতে ভারতে অবস্থানরত কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত দু,জনের মধ্যে আলিমুজ্জামান সাজুর (৪৫) মরদেহ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে দেশে আসায় বাড়িতে নিয়ে জানাযা শেষে বাদ আছর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। নিহত রেবতি সরকারের মরদেহ ভারতে সৎকার করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত (১৯ আগস্ট) বুধবার ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার পশ্চিমবঙ্গ কলকাতার শিখা,ইন নামক একটি হোটেলে আকস্মিক গ্যাস বিস্ফোরণের অগ্নিকাণ্ডে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে আলিমুজ্জামান সাজু (৪৫) ও তেতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী রেবতি সরকার (৩৭) নিহত হয়। তারা দু,জনই চিকিৎসার জন্য এক সঙ্গে ভারতে যান। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা,ইন আবাসিক হোটেলে ওঠেন। রাতে ঐ হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জন বাংলাদেশি সহ মোট ৯ জন নিহত হন। তার মধ্যে সাতক্ষীরার দু,জন নিহত হন। গত দু,দিন দু’দেশের হাই কমিশনারের মাধ্যমে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রেবেতি সরকারের মরদেহ ভারতে সৎকার করা হয়েছে। রেবতী সরকারের দেবর সঞ্জয় সরকার জানান তার ছেলে মেয়ে ভারতে অবস্থান করায় সেখানে মরদেহ সৎকার করে দাহ করেছেন এবং পরিবারের নিকট হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেন। বেলা আড়াই টার দিকে আলিমুজ্জামানের মরদেহ গ্রামের বাড়ি বরেয়া গ্রামে পৌঁছালে একদিকে এলাকায় শোকের ছায়া অন্যদিকে শতশত গ্রামবাসী শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমতে দেখা যায়।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ