মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:04
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
কৃষি অর্থনীতি।

কলাপাড়ায় ২৫০ পরিবারের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ!

কলাপাড়ায় ২৫০ পরিবারের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ!

ফোরকানুল ইসলাম কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :

পটুয়াখালীর কলাপাড়ায় শীতকালীন সবজি চাষে উৎসাহিত করতে নীলগঞ্জ ইউনিয়নের ২৫০ উপকারভোগী পরিবারের মাঝে লাল শাক, পালং শাক, ধনিয়া, বরবটি, করলা ও মুলার বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা কার্ক ইন অ্যাক্টি (কিয়া)-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটির (সিআরএসএস) নিরাপদ জীবন-জীবিকা প্রকল্পের আওতায় এসব বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক সুজিত হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার।
নিরাপদ জীবন-জীবিকা প্রকল্পের অর্গানাইজার এ্যালবাট সবুলান বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) রিগবী সেতু গমেজ, এগ্রি-অফিসার মো. শফিকুল ইসলাম, প্রচেষ্টা প্রকল্পের ভোলা অঞ্চলের কো-অর্ডিনেটর নোয়েল রানা সাহা এবং গনমাধ্যমকর্মিরা।
আলোচনায় বক্তারা বলেন, শীতকালীন সবজি চাষের জন্য উপযুক্ত সময় নির্বাচন, জমির সঠিক পরিচর্যা এবং পরিমিত সার ও কীটনাশক ব্যবহার গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনাসহ পতিত জমিতে সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও করা সম্ভব। এ জন্য তারা উপকারভোগীদের নিয়মিত সবজি চাষে উদ্বুদ্ধ করেন।
বীজ পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ পরিবারের নিরাপদ জীবিকা, স্বাবলম্বিতা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

 

টপিক: কৃষি অর্থনীতি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ