মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:27
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা!

কাজিপুরে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা!

 

মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩ নম্বর গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন পরিষদের ১১ জন সদস্য। এর মধ্যে ৮ জন সাধারণ ওয়ার্ড সদস্য এবং ৩ জন সংরক্ষিত নারী সদস্য রয়েছেন।

গত বুধবার (২৮ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দপ্তরে অনাস্থা প্রস্তাবের কপি জমা দেওয়া হয়। লিখিত অভিযোগে বলা হয়েছে, প্যানেল চেয়ারম্যান পরিষদের বিভিন্ন খাতের আয়ের হিসাব জমা না দিয়ে তা আত্মসাৎ করেছেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার উল্লেখ করে সদস্যরা বাধ্য হয়ে এই অনাস্থা প্রস্তাব এনেছেন বলে দাবি করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, কথিত আত্মসাৎকৃত অর্থ উদ্ধার, ইউপি সদস্যদের বকেয়া বেতন পরিশোধ এবং এলাকায় স্থবির হয়ে থাকা উন্নয়নমূলক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পথ সুগম করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

অনাস্থা প্রস্তাবের অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও উপপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসক এবং কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গান্ধাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অনাস্থা প্রস্তাবের বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

উল্লেখ্য, ৯টি ওয়ার্ড নিয়ে গান্ধাইল ইউনিয়ন পরিষদ গঠিত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ