মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
ধর্মীয় উৎসব।

কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ!

কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ!

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক মেল বন্ধনে
শারদীয় দুর্গাপূজা উদযাপনে কালীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ।

সোমবার (১৯ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার নলতা কালিমাতা মন্দির সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শেখ শাহিনুর রহমান শাহিন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাড় এবং মন্দির পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

এরপর জেলা প্রশাসক উপজেলার তারালি ইউনিয়নের আমিয়ান দুর্গামন্দির ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পূজা ও নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপ গুলোর পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের গুরুত্ব তুলে ধরে তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ পূজার সার্বিক আয়োজন, প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাদের অবহিত করেন।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

টপিক: ধর্মীয় উৎসব। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ