মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

কুমিল্লায় স্কুল ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় নতুন ‘ক্লু উদঘাটনঃ অবশেষে আইফোনটি উদ্ধার!’

কুমিল্লায় স্কুল ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় নতুন ‘ক্লু উদঘাটনঃ অবশেষে আইফোনটি উদ্ধার!’

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

কুমিল্লায় ১৩  বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম  হত্যায় বেশ কিছু ‘ক্লু’পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে এ তথ্য গোপন রাখা হচ্ছে।
সর্বশেষ যা জানা গেছে,এটি একটি পরিকল্পিত হত্যা বলে জানিয়েছে পুলিশ এবং এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশেই লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় একটি ধদজঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে সে মায়ের iphone নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয়েছিল।
চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে এবং তদন্তে নতুন তথ্য ওঠে এসেছে।
সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে ক্যাপ পরা এক সন্দেহবাজন ব্যক্তিকে দেখা গিয়েছিল, যার সূত্র ধরে পুলিশ ও প্রক্টরিয়াল টিম তদন্ত এগিয়ে নেয়। ধস্তা ধস্তির এক পর্যায়ে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক তথ্য প্রকাশ পায়।
*অবশেষে আইফোনটি উদ্ধার*
সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর সনাক্ত হওয়া মূল ঘাতক সাইফুল ইসলাম তুহিন এর বাড়ি থেকে আইফোনটি উদ্ধার করা হয়। গত শনিবার ১৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর (লালমাই পাহাড়ের সানন্দা) এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কোনটি জব্দ করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, মূলত এই দামি আইফোনটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে নির্জন জঙ্গলে ফুসলিয়ে নিয়ে গিয়ে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।
মামলার তদন্তের ভিত্তিতে পুলিশ সরাসরি এই হত্যায় জড়িত তিনজন এবং আরও একজন সন্দেহবাজন সহ মোট ৪  জনকে আদালতে পাঠিয়েছে। এদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
*ধৃত আসামিদের পরিচিতি*
*হত্যাকাণ্ডের মূল হোতা এবং প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯)।সে পড়াশোনা ছেড়ে দেওয়া সিটি কলেজের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে
*এ মামলার সন্দেহভাজন দ্বিতীয় আসামি মোহাম্মদ সিয়াম(১৯) তাকেও কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
*অন্য দুজন অপ্রাপ্তবয়স্ক কিশোর যারা এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল।  বয়স বিবেচনায় আদালতের নির্দেশে এই দুজনকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। তারা হলো মোজাম্মেল হোসেন ফাহাদ ১৫) ও কামরুল হাসান (১৬)।
গতকাল রোববার ২০ সেপ্টেম্বর রাতে অপ্রতিম  হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার এস আই মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি:

সংগৃহিত।

ইনসেটে অপ্রতিম ও তার মা।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ