মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:22
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত!

গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার চুরি হচ্ছে প্রতিনিয়ত!

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি। প্রতিরাতেই বসতবাড়ি, সেচ কাজের ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরি হচ্ছে। গত তিন মাসে বিদ্যুৎ অফিসে আসা অভিযোগের হিসাবেই প্রায় ৮ হাজার মিটার বিদ্যুতের তার চুরি হয়েছে। এতে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসনের নেক নজর না থাকায় ইউনিয়ন পর্যায়ে সেচ কাজে ব্যবহৃত এলটি লাইন থেকে শুরু করে ফুলবাড়ী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়ী এবং সরকারি-বেসকারি সকল অফিসের সার্ভিস তার চোরের কেটে নিয়ে যাচ্ছে।
তিন মাসে প্রায় ৮ হাজার মিটার তার চুরির ঘটনা ঘটে। এলাকার বিভিন্ন পেশার মানুষ অভিযোগ করে বলেন, চোর চক্র রাতে অতি কৌশলে এলাকা ভিত্তিক বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার কেটে বস্তায় ভরে নিয়ে যাচ্ছে। এতে বিদ্যুৎ সরবরাহ ও সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম নিরাপত্তা হীনতায় ভূগছে ফুলবাড়ীবাসী।
বাজারে মূলত তামার তারের দাম বেশি হওয়ায়, চোরেরা মূলত তামার তারের প্রতি বেশি আগ্রহী। বর্তমানে বাজারে তামার দাম কেজি প্রতি প্রায় ১ হাজার ৬০০ টাকা।
ফুলবাড়ী (নেসকো) আবাসিক প্রকৌশলী দপ্তর থেকে জানা যায়, এলটি ৪৪০ ভোল্টের লাইনে এক স্প্যান তারের দৈর্ঘ্য ৪০ মিটার। এতে আবার ৪ ডাবল তার থাকে। ইউনিয়ন পর্যায়ে সেচ কাজে ব্যবহৃত এলটি তার এবং শহর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভিস তার চুরি হচ্ছে।
গত সেপ্টেম্বর মাসে রাতে ফুলবাড়ী থানার সামনে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের বিদ্যুৎ মিটারের তার চুরি হয়। পরে নতুন তার লাগানো হলেও আবারও একই স্থানের তার চুরি করা হয়। একই সময়ে সেনা মার্কেটের মধ্যপাড়া সড়কের সুমন ‘স’ মিল নামের একটি কাঠ চেরাই মিলের বিদ্যুতের তার চুরি হয়। গত মাসে উপজেলার ঢাকা মোড়ের একটি তুলার মিলে দিনে বিদ্যুতের তার লাগিয়ে দেওয়া হলেও রাতে তা চুরি হয়ে যায়।
চলতি মাসে ফুলবাড়ী কোল্ড স্টোরেজের পেছনের মেইন লাইন থেকেও ৫ স্প্যান তার চুরি হয়েছে।
অপরদিকে ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী কৃষক সমবায় সমিতির পরিচালিত একটি গভীর নলকূপের বিদ্যুতের তার গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দুই দফা চুরি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মোস্তাক আহম্মদ।
নেসকোর ফুলবাড়ী কার্যালয়ের আবাসিক প্রকৌশলী অমিত কুমার রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা তার চুরির বিষয়ে খুবই চিন্তিত রয়েছি এভাবে তার চুরি শুরু হলে আমরা চরম দূর্ভোগে পড়ব। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এলাকায় টহল না থাকায় চুরির মাত্রা বেড়ে গেছে। প্রায় লোকজন তার চুরির বিষয়ে প্রতিনিয়ত অভিযোগ হচ্ছে। তবে গ্রামগুলিতে রাত্রীতে পাহারা দিলে কিছুটা চুরি কমার সম্ভাবনা রয়েছে।
উপজেলার কাঁটাবাড়ী কৃষক সমবায় সমিতি পরিচালিত (গভীর নলকূপ) সমিতির সভাপতি মোস্তাক আহম্মদ বলেন, তার চুরির কারণে সমিতির সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ইরি-বোরো মৌসুমে কৃষিতে সেচ দিতে না পাড়লে কৃষেকরা দুর্ভোগে পড়বে। প্রশাসনিকভাবে রাতে পুলিশ টহল জোরদার করলে এই তার চুরি ঠেকানো সম্ভব। কিন্তু এলাকায় কোনো টহল নেই। শহরের বাসাবাড়ীগুলিতেও চুরি হচ্ছে। গত অক্টোবর মাসে ফুলবাড়ী পৌরশহরের মুরগি বাজারে একটি বাড়ী চুরি হয়। চোরেরা সোনাদানা, টাকা-পয়সা সহ অনেক মালামাল নিয়ে যায়। ফুলবাড়ীতে নতুন ওসি যোগদান করার পর ফুলবাড়ী এলাকায় চুরি ও মাদকের ব্যবসা বেড়ে গেছে। থানায় অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। এ ব্যাপারে ফুলবাড়ীবাসী আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ