মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:25
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
গণমাধ্যম

চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা; সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নিন্দা!

চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা; সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নিন্দা!

ডেস্ক রিপোর্ট | দৈনিক জনতার দেশ :

চকরিয়া, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রী:
চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ট্রাস্টি  বোর্ডের  চেয়ারম্যান আহমেদ  আবু জাফর।

অপর দিকে  সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনসুর মোঃ মহসিন
ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইন উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরেকটি  বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও দৈনিক স্বাধীন মতের জেলা প্রতিনিধি এবং দৈনিক দেশবিদেশ পত্রিকার মাতামুহুরী প্রতিনিধি তানবীরুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক ও দৈনিক আলোকিত সকালের কক্সবাজার ব্যুরো ও দৈনিক গণসংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়ার রহমান আনানের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর ‘জমি দখল ও হত্যার অভিযোগে মামলা, আদালতে মুচলেকা দিয়ে জামিন বিএনপি নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে জনৈক শাহেদুল মোস্তাফা এ মামলা করেন।

*বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে একজন  সাংবাদিকের স্বাধীনতা*

আদালতে দেওয়া মুচলেকার কপি ও বিজ্ঞ আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অংশ। সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি ছাড়া আর কিছুই নয়।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সাংবাদিক নেতারা বলেন,একজন কলম সৈনিকের মত প্রকাশ ও ব্যক্তি স্বাধীনতা কে হরণ করে একটি জুলুমবাজ অপরাধীচক্র এই মিথ্যা সাজানো নাটকের দৃশ্যপট তৈরি করেছে। তারা অবিলম্বে  এই মিথ্যা সাজানো মামলা  প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

 

টপিক: গণমাধ্যম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ