মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
বিনোদন জগত

চিত্র নায়ক ওয়াসিম এবং বাংলাদেশ চলচ্চিত্রের রূপালী জগত!

চিত্র নায়ক ওয়াসিম এবং বাংলাদেশ চলচ্চিত্রের রূপালী জগত!

বিনোদন জগত| জনতার দেশঃ

বাংলাদেশ চলচিত্র অঙ্গনের এক অপ্রতিদ্বন্দ্বী সুপারস্টার ছিলেন হ্যান্ডসাম হিরো ওয়াসিম, উনার আসল নাম ছিল মেসবাহ উদ্দিন আহমেদ।।১৯৫০ সালে ২৩ মার্চ চাঁদপুর জেলায় উনি জন্ম গ্রহণ করেন কিন্তু মতভেদ ১৯৪৭ সাল উল্লেখ করেন।। তবে উনার শিক্ষা জীবন শুরু হয় ((উনার বাসা ছিলো আনন্দ মোহন কলেজ সংলগ্ন মসজিদ রোডে)) ময়মনসিংহ শহর জেলা স্কুল এবং আনন্দ মোহন কলেজে।।
ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট এ তিনি ব্যায়াম করতেন এবং ১৯৬৪ সালে বডি বিল্ডিং প্রতিযোগিতায় তিনি মিস্টার ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেন। ওয়াসিম  ১৯৭৪ সালে “রাতের পর দিন” চলচিত্রের মাধ্যমে প্রথম রূপালী পর্দায় পা রাখেন। ছবিটি সুপার ডুপার হিট হয় ফলশ্রুতিতে তিনি রাতারাতি তারকা বনে যান।পরবর্তীতে ১৯৭৬ সালে তিনি এস এম শফির” THE RAIN” ছবির মাধ্যমে উন্নতির চরম শিখরে পৌঁছে যান।।আর উনাকে পিছনে ফিরে তাকাতে হয়নি এখানে বলে রাখা ভালো ছবিটি একযোগে ৪৬ টি দেশে মুক্তি পেয়েছিল যা আজ পর্যন্ত বাংলা চলচিত্রের ইতিহাসে একটা বিরল কৃতিত্ব।। ৭০ দশক থেকে ৮০ দশকের মাঝামাঝি পর্যন্ত সর্বাধিক ছবিতে অভিনয় করে একাই রাজত্ব করে যান।। উনি ছিলেন ফোক ফ্যান্টাসি ছবির সম্রাট।তিনি ঢাকাই চলচ্চিত্রের  একমাত্র নায়ক যার কোনো ছবি ফ্লপ করেনি।।উনার নামের উপর ছবি চলত।। ছবি মুক্তি পেলেই দেশের প্রতিটি হলে উপচে পড়া ভিড় থাকত।তার

জুটির অভাব ছিলনা তখনকার সব দামী দামী নায়িকারা উনার সাথে কাজ করতে পছন্দ করতেন।। কারণ তারা জানত উনার সাথে কাজ করলেই তারকা বনে যাওয়া যেতো।। ওয়াসিম – শাবানা, ওয়াসিম – অলিভিয়া, ওয়াসিম – রোজিনা, ওয়াসিম – অঞ্জু সবাই ছিলেন উনার নায়িকা।। উনার বিখ্যাত কিছু ছবি,, দি রেইন,, বাহাদুর,,দুই রাজকুমার,,ডাকু মুনসুর,নরম গরম, দোস্ত দুশমন,, বারুদ,, আসামী হাজির,,ধর্ম আমার মা,মোকাবিলা,জীবন ধারা,বিচার চাই ভাই ভাই, ভরসা, দোলনা ঝিনুক মালা সেতুবন্ধন জিঘাংসা দুই রাজকুমার আসামি হাজির রাজনন্দিনী রাজমহল লাল মেম সাহেব,সওদাগর ও ডাকু মনসুর উল্লেখযোগ্য।

ব্যক্তি জীবনে তিনি অনেক ধার্মিক ছিলেন। এই বরেণ্য অভিনেতা বাংলাদেশের বিনোদন প্রিয় কয়েক কোটি মানুষ কে সুখের সাগরে ভাসিয়ে ২০২১ সালের ১৮ এপ্রিল পরলোকে পাড়ি জমান।

তথ্যঋণঃ

# বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

# বিভিন্ন সিনে ম্যাগাজিন ও পত্র পত্রিকা

ছবিঃ

# সংগৃহিত।

টপিক: বিনোদন জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ