মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার টাকার মাদক আটক।

জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার টাকার মাদক আটক।

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
ফুলবাড়ী-২৯ বিজিবি জলপাইতলী ও অচিন্তপুর সীমান্তে পৃথক পৃথকভাবে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৩৬ হাজার ৪ শত ৫০ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ ও বাংলা মদ তৈরির বড়ি আটক করেন।

গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) গোপন সূত্রে সংবাদ পেয়ে এর অধীনস্থ অচিন্তপুর বিওপি, জলপাইতলী বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ১৬,৩৫০ পিচ বাংলা মদ তৈরির বড়ি আটক করেন। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ৩,৩৬,৪৫০/-( তিন লক্ষ ছত্রিশ হাজার চারশত পঞ্চাশ) টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায় লে. কর্ণেল মোঃ আরিফ-উজ-জামান পিএসসি জানান, সীমান্ত এলাকার টহল জোরদার করা হয়েছে। দায়িত্বরত বিজিবিকে সীমান্ত রক্ষায় কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায় দায়িত্বভার পাওয়ার পর সীমান্ত রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ