মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:07
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

 

সোহেল আহমেদ বগুড়া সদর প্রতিনিধি:
ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ‘জুলাই দিবসের তাৎপর্য ও চেতনা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, এর পটভূমি, আত্মত্যাগ এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল করিম বাদশা বলেন, জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দিনটি শুধু স্মরণ করার নয়, বরং এর শিক্ষা ও আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করাই হবে প্রকৃত শ্রদ্ধা। তিনি সকলকে দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি আবু হাসান বলেন, তরুণ সমাজই আগামীর বাংলাদেশ গঠনের মূল শক্তি। তাই ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনা সভায় জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের স্মরণে দোয়া ও নীরবতা পালন করা হয়।

টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ