মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:03
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি!

টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি!

 

মোহাম্মদ হোসাইন|কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি পৃথক অভিযানে ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় মদ বহনে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া চেকপোস্টে এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবির প্রশিক্ষিত কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় যানবাহনে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত লেদা ও কক্সবাজার থেকে টেকনাফগামী যানবাহনে পৃথকভাবে তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের কাইকখালীপাড়ার আবুল বশর (৪৪), নয়াপাড়ার কালাম হোসেন (৪২), সাবরাংয়ের কুড়া বুইজ্জাপাড়ার আব্দুস শুকুর (৫৫) এবং কেরানতলীর ফয়সাল (২০)।

বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। মাদক পাচার রোধে প্রশিক্ষিত কে-৯ ডগের ব্যবহার, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টে তল্লাশি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং জব্দ করা মাদকদ্রব্য ও সিএনজিচালিত অটোরিকশা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ