মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের হারানো ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ।

ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের হারানো ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ।

জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া।

আজ ১৬/০৮/২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ১৭:০০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনকালে সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন ও তার সঙ্গীয় ফোর্স রাস্তার ওপর একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা টাকার বান্ডিলটি উদ্ধার
কিছুক্ষণ পর আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তি কাউতলী এলাকায় এসে কান্নাজড়িত অবস্থায় ব্যাকুলভাবে টাকা খুঁজতে থাকেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার নাম মোঃ তাজুল ইসলাম (৬৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রসূলপুর এলাকা হতে ব্রাহ্মণবাড়িয়া শহরে মেয়ের বিয়ের কেনাকাটার জন্য আসেন। কাউতলী মোড়ে আসার পর তার লুঙ্গির কোঁচায় রাখা নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার ০১টি বান্ডিল অসাবধানতাবশত সিএনজি ভাড়া দেওয়ার সময় রাস্তার কোথাও পড়ে যায়।

পুলিশ সদস্যরা বৃদ্ধ ব্যক্তির নিকট থেকে হারানো টাকার পরিমাণ, নোটের মূল্যমান ও অন্যান্য সুনির্দিষ্ট বর্ণনা গ্রহণ করেন। তার দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধারকৃত টাকার বর্ণনা ও পরিমাণের পূর্ণ মিল খুজে পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত ৫০০/- টাকা মূল্যমানের ১০০টি নোট,যা সব মিলিয়ে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

হারানো টাকা ফেরত পেয়ে বৃদ্ধ ব্যক্তি আবেগাপ্লুত হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ঘটনায় বাংলাদেশ পুলিশের, দায়িত্বশীলতা ও জনবান্ধব পুলিশিংয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ