মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:26
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
বাংলাদেশ পুলিশ।

তথ্য বিভ্রান্তিতে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি জাহিদ হাসান (বিপিএম)।

তথ্য বিভ্রান্তিতে ময়মনসিংহের  রেঞ্জ  ডিআইজি  জাহিদ হাসান (বিপিএম)।

মো: মাহবুবুর রহমান খান :

ইদানিং পুলিশের (ডিআইজি)পদ মর্যাদার দুই পুলিশ কর্মকর্তা কে ঘিরে তথ্য বিভ্রান্তিতে ভুগছেন সাধারণ মানুষ।চেহারা এবং নামে মিল থাকায় সাধারণ জনগণ বুঝে ওঠতে পারছেন না কার পদবী কী?
পাঠক /জনতার স্বার্থে একটু খোলাসা করে
ওই দু’জনের পরিচিতি উন্মুক্ত করা হ’ল।

প্রথম জনের নাম, মোঃ জাহিদুল হাসান(বিপিএম)পদবি উপ-মহা-পরিদর্শক পুলিশ (ডিআইজি) ময়মনসিংহ
রেঞ্জ। অপর জনের নাম, মো: জাহিদুল ইসলাম,পদবি, অতিরিক্ত উপ-মহা পরিদর্শক পুলিশ (এডিশনাল ডিআইজি) সিআইডি, ঢাকা।
দু’জনের নাম একই বাট একজনের নামের শেষে হাসান ওপর জনের নামের শেষে ইসলাম।পদবিতে ও পার্থক্য বিদ্যমান। জাহিদুল হাসান পূর্ণ ডিআইজি এবং জাহিদুল ইসলাম অতিরিক্ত ডিআইজি।
ময়মনসিংহ থেকে অনেকেই ‘দৈনিক জনতার দেশ ‘ কে ফোন করে জানতে চেয়েছেন উনি কোন জাহিদ?
এই বিষয়টি নিয়েই আজকের প্রতিবেদন।
(রেঞ্জ ডিআইজি) ময়মনসিংহ জাহিদ হাসান :
পুলিশ নথির তথ্য অনুযায়ী, তিনি (বিসিএস)২০ তম ব্যাচের একজন পুলিশ ক্যাডার।
তিনি লক্ষীপুর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। জানা গেছে, জুলাই ২০০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে খুলনা মেট্রো পলিটন পুলিশকে এমপি থেকে বদলি করে ময়মনসিংহ রেন্স ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।
এর আগে তিনি ২০২৫ সালে ডিআইজি, পদমর্যাদায় খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপির) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কেএমপিতে,যোগদানের পূর্বে তিনি গাজিপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার( প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বরত: ছিলেন।
জানা গেছে,ডিআইজি মো: জাহিদ হাসান ২০০৬/২০০৭ সালে নরসিংদিতে এডিশনাল এসপি ( অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একজন নীতিবান,সৎ ও জনবান্ধব পুলিশ অফিসার হিসেবে তিনি গোটা পুলিশ বাহিনীতে সমাদৃত।

ডিআইজি পদে অভিষেক :
গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি.তিনি পুলিশের অতিরিক্ত কমিশনার থেকে উপ- মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি লাভ করেন।
গতকাল ১২ আগস্ট তিনি জামালপুর জেলা পুলিশ কার্যালয় ও পুলিশ লাইনস বার্ষিক পরিদর্শন করেন।
এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান,জামালপুর জেলা পুলিশ সুপার, মোছা : ফারহানা ইয়াসমিন।

নোট:
প্রতিবেদক—
সম্পাদক- প্রকাশক
দৈনিক জনতার দেশ।

টপিক: বাংলাদেশ পুলিশ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ