মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:54
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
অনিয়ম/দুর্নীতি /অব্যবস্হাপনা।

তাহিরপুর যাদুকাটা, রুক্তি ও পাটলাই নদীতে বি.আই.ডব্লিউটি অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন আয়োজনে নৌ মালিক সমিতি ও ভুক্তভোগী জনগণ।

তাহিরপুর যাদুকাটা, রুক্তি ও পাটলাই নদীতে বি.আই.ডব্লিউটি অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন আয়োজনে নৌ মালিক সমিতি ও ভুক্তভোগী জনগণ।

আমির হোসাইন
‎সুনামগঞ্জ প্রতিনিধি:
‎
‎সুনামগঞ্জ এর তাহিরপুর উপজেলার যাদুকাটা, রুক্তি ও পাটলাই নদীতে বি.আই.ডব্লিউ.টি ‘এর টুল-টেক্স আদায়ের নামে অতিরিক্ত চা-দাঁ-বাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে নৌ মালিক সমিতি ও ভুক্তভোগী শ্রমিকগণ।
‎
‎আজ ১৫ জুলাই বুধবার দুপুরে যাদুকাটা নদীর পাড় পাঠানপাড়া খেয়াঘাট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনটি পালন করা নৌ মালিক সমিতি ও ভুক্তভোগী শ্রমিকগণ।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, যেখানে বি.আই.ডব্লিউ.টি এর প্রতি সেফটি ৫০ পয়সা
‎ সরকার নির্ধারিত টোল আদায়ের কথা সেখানে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বালিজুরী ইউনিয়নের ফাজিলপুর এলাকায় উত্তর শ্রীপুর ইউনিয়নের পাঠলাই নদীর কামালপুর এলাকায় .আই.ডব্লিউ.টি এর প্রতি সেফটিতে ইজারাদা ও তার লোকজন জোরপূর্বক আদায় করছে ৩ টাকা। তাদের চাহিদা অনুযায়ী টোলের টাকা না দিলে নৌকা আটক করে নৌ শ্রমিকদের মারধর করে। অনেক সময় এর প্রতিবাদ করলে নৌকার মালি ও ব্যবসায়ীরাও এই চাঁদাবাজ গ্রুপের হাতে হেনাস্তার শিকার হতে হয়। প্রতিটি টোল আদায়ের ঘরে সরকার নির্ধারিত টোল আদায়ের সাইনবোর্ড টানানো থাকার কথা থাকলো নাই কোন দৃশ্যমান সাইনবোর্ড।
‎
‎
‎এ সময় বলেন, অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌ মালিক সমিতি ও ভুক্তভোগী শ্রমিকগণ গত এক সপ্তাহ পূর্বে আন্দোলন ও অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘটের ডাক দিলে স্থানীয় এমপি কামরুজ্জামান কামরুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক নৌ মালিক সমিতি ও ভুক্তভোগী শ্রমিকগণসহ ইজারাদাকে নিয়ে বাসে সরকার নির্ধারিত প্রতি সেফটিতে ৫০ পয়সা টোল আদায়ের নির্ধারণ করে দেয়। কিন্তু দুদিন যেতে না যেতেই ইজারাদারের লোকজন আবার শুরু করে অতিরিক্ত টোলের নামে চাঁদাবাজি। বক্তারা আরও বলেন, আমরা এলসির পাথর সরকারকে ট্যাক্স ভ্যাট দিয়ে আনি। কিন্তু যাদুকাটা ও পাঠলাই নদীর পদেপদে টোলের নামে চাঁদা দিতে দিতেই আমাদের ব্যবসা শেষ। এখন আমাদের পেটে ভাত না, পড়নে কাপড় নাই। তাই এমপি মহোদয়, ইউএনও মহোদয় ও আইনশৃঙ্খলা বাহিনী উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ওছেরি এ চাঁদাবাজি বন্ধ না করলে আমরা আবারো ধর্মঘটসহ কঠোর আন্দোলনের ডাক দেব ।
‎
‎এ সময় বক্তব্য রাখেন, নৌ মালিক সমিতির সদস্য ও স্টোনক্রাশার মালিক সমিতির সহ সভাপতি অলি ইসলাম, সদস্য নবী নূর জাহিদুল ইসলাম, নৌ মালিক সমিতির সদস্য বাসির মিয়া, স্টোনক্রাশার মালিক সমিতির সদস্য মুহাম্মদ নুরুদ্দিন প্রমুখ।

টপিক: অনিয়ম/দুর্নীতি /অব্যবস্হাপনা। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ