মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:02
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১!

নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১!

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীতে সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন রেপিড একশন ব্যাটালিয়ান র‍্যাব ১১। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ১১ নরসিংদীতে ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং মঙ্গলবার নরসিংদী জেলার শিবপুর মডেল থানা এলাকার নোয়াদিয়া (খালপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেন মিয়া(৫৯), পিতাঃ মৃত আফাজ উদ্দিন কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখিত তারিখ রাত আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর এর আভিযানিক দলটি শিবপুর মডেল থানাধীন নোয়াদিয়া প্রাইমারী স্কুলের সামনের এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে উপস্থিত র‌্যাব সদস্যদের দ্বারা তাকে আটক করতে সক্ষম হয়। উক্ত আসামি নরসিংদী জেলার শিবপুর মডেল থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ছিল । র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান চিহ্নিত ও গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে তাকে আইনানুগ কার্যক্রমের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ