মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 02:17
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

নরসিংদীর শিবপুর থেকে মাধবদী পৌরসভার ৩টি গাড়ি উদ্ধার।

নরসিংদীর শিবপুর থেকে মাধবদী পৌরসভার ৩টি গাড়ি উদ্ধার।

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা কুমরাদী এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে ১০ইং জুলাই শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাধবদী পৌরসভার ২ (দুই)টি ড্রাম ট্রাক এবং ১ (এক)টি পে-লোডার উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খালিদ হোসেন শিমুল।

উদ্ধারকৃত যানবাহনসমূহে কোনো নিবন্ধন (নাম্বার) প্লেট পাওয়া যায়নি। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ উক্ত যানবাহনসমূহকে মাধবদী পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। গ্যারেজ মালিকও বিষয়টি নিশ্চিত করেন।

গ্যারেজের মালিক, তাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান,৫ আগস্ট ২০২৪-এর দীর্ঘদিন পূর্বে মাধবদী পৌরসভার ৪ (চার)টি ড্রাম ট্রাক এবং ১ (এক)টি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়। পরবর্তীতে ২ (দুই)টি ড্রাম ট্রাক মেরামত শেষে ০৫ আগস্ট ২০২৪-এর পূর্বেই তৎকালীন পৌর মেয়রের নিকট বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্ট ২ (দুই)টি ড্রাম ট্রাক এবং ১ (এক)টি পে-লোডার দীর্ঘদিন ধরে তাঁর গ্যারেজে সংরক্ষিত অবস্থায় থাকলেও ০৫ আগস্ট ২০২৪-এর পর পৌর কর্তৃপক্ষের সঙ্গে উক্ত যানবাহনসমূহের বিষয়ে কোনো প্রকার যোগাযোগ করেননি গ্যারেজ মালিক তাজুল ইসলাম।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ