মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:02
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার -২, ধরা ছোয়ার বাইরে রিপন চক্রবর্তী!

নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার -২, ধরা ছোয়ার বাইরে রিপন চক্রবর্তী!

 

নরসিংদী থেকে আবু নাঈম রিপন:
গত বছর ৫ জুন, নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারের মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়।
হত্যাকান্ডের ৭/৮ মাস আগেও নরসিংদীর বাড়িতে তাকে হত্যার চেষ্টা হয়েছিল, সিসিটিভি ফুটেজ হ্যাক করা হয়েছিল এবং তার ভাই রনি ও মায়ের অভিযোগ ছিল রাজু চৌহান ও রিপন চক্রবর্তীর বিরুদ্ধে। মানববন্ধনে তারাই আবার বিচার চেয়েছিল।

তখন প্রশাসন স্পটের সিসি ক্যামেরা দেখে কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল মোটিভ বের করতে পারেনি পুলিশ!

১৪ইং সেপ্টেম্বর ২০২৬ইং সোমবার,এক বছর পর ডিবি পুলিশ প্রধান আসামী, রাজু
চৌহান ও তার ভাতিজা সাগরকে জিজ্ঞাসাবাদের পর সন্দেহজনক ভাবে গ্রেপ্তার করা হয়েছে। রাজু গ্রেপ্তার হলেও রিপন চক্রবর্তী এখনো ধরাছোঁয়ার বাইরে।

নরসিংদীর বাড়ির সেই প্রথম হত্যাচেষ্টার সঠিক তদন্ত হলেই এই হত্যার মূল রহস্য উদঘাটন হবে, বলে জানান, এলাকাবাসী।
পুলিশের তথ্য অনুযায়ী ডিবি পুলিশ কতৃক ২জন গ্রেপ্তার, এই আলোচিত হত্যাকান্ডের ব্যাপারে তদন্ত চলমান রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ