মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:34
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
রেলওয়ে দুর্ঘটনা

নরসিংদী রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত মা ও শিশুর পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা”

নরসিংদী রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত মা ও শিশুর পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা”

নরসিংদী প্রতিনিধিঃ

১লা জুন ২০২৬ ইং তারিখে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে সম্প্রতি নরসিংদী রেলস্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সাথী বেগম (২৭) ও তাঁর ১৮ মাস বয়সী শিশু সন্তান সাফওয়ান ওরফে হাসেনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নিহতরা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে অনুদানের চেক প্রদান করেন নরসিংদী জেলা প্রশাসক,ইসরাত জাহান কেয়া। এ সময় নিহত সাথী বেগমের স্বামী সুজন মিয়ার হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
নরসিংদী জেলা প্রশাসক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টপিক: রেলওয়ে দুর্ঘটনা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ