মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:21
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
অপরাধ।

নারায়ণগঞ্জে পুলিশের তালিকাভুক্ত নরসিংদির শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী অস্ত্র সহ গ্রেফতার!

নারায়ণগঞ্জে পুলিশের তালিকাভুক্ত নরসিংদির শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী অস্ত্র সহ গ্রেফতার!

​
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা (৩৬) ও তার সহযোগী মো. রাকিব মিয়াকে (২৮) নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
​গত কিছুদিন ধরে চৌয়ালা-শালিমার এলাকায় দুটি গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছিল। গত ২২ জুলাই এবং সর্বশেষ গত ২ নভেম্বর সংঘটিত গোলাগুলির ঘটনায় শিশুসহ হতাহতের ঘটনায় সনেট ও রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ২৭টি মামলা রয়েছে (যার মধ্যে ৫টি হত্যা মামলা, ৪টি হত্যাচেষ্টা ও গুরুতর জখম, ৭টি ডাকাতি-দস্যুতা, ৪টি অস্ত্র মামলা, ৩টি মাদক এবং বাকিগুলো চাঁদাবাজি, অপহরণ ও বিস্ফোরক আইনের)। এর মধ্যে ১৮টি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া তার সহযোগী রাকিব মিয়ার বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।
​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান ও টহল অব্যাহত রয়েছে।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ