মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:24
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
অপরাধ।

ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল!

ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল!

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ নিলাম না দেওয়ায় ভবনের জানালা-দরজাসহ অন্যান্য মালামাল একের পর এক চুরি হয়ে যাচ্ছে। দেখার কেউ নেই। সরকার ইতিপূর্বে ফুলবাড়ী সাব-রেজিষ্ট্রার অফিসের পরিত্যক্ত জায়গায় নতুন ভবন নির্মাণ করার পর পুরাতন ভবনটি দিনাজপুর গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করেন। সেই নির্মাণকৃত নতুন ভবন গত কয়েক বছর আগে উদ্ভোধন হওয়ার পর সেখানে এখন সাব-রেজিষ্ট্রার অফিসের কার্যক্রম পরিচালনা হচ্ছে। পুরাতন ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ভবনের জানালা-দরজা ও অন্যান্য আসবাবপত্র গুলি রক্ষণাবেক্ষনের অভাবে দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছে। ভবনটি নিলাম দিলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হতো। কিন্তু দিনাজপুর গণপূর্ত বিভাগ কেন এই পরিত্যক্ত ভবনটি নিলাম দিচ্ছে না। আসলে কি দিনাজপুর গণপূর্ত বিভাগ এর নজরে নেই? যদি নজরে থাকে তাহলে কেন সেই ভবনটি নিলাম না দিয়ে ফেলে রেখেছেন। কিছু অসৎ ব্যক্তিরা এই ভবনটির দেওয়াল ভেঙ্গে ব্যবহার করছে। এ ব্যাপারে স্থানীয় সুধীজন জরুরী ভিত্তিতে ভবনটির নিলামের জন্য দিনাজপুর গণপূর্ত বিভাগের নেক দৃষ্টি কামনা করেছেন।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ