মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:04
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
গণমাধ্যম

বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।

বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।

এমডি একে খন্দকার আজাদ:
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ও তার স্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা বিজ্ঞানী জেনেটিক্স বিষয় পিএইচডি ধারী চিকিৎসক ডক্টর মিণাল ত্রিবেদী! ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ডের মাধ্যমে যাত্রা শুরু- এই প্রথম স্ত্রী সহ নিজের লাগেজ ও ট্রলি নিজে হাতে ঠেলতে ঠেলতে পায়ে হেঁটে বেনাপোল চেকপোস্ট দিয়ে দীনেশ ত্রিবেদীর মতো হাই প্রোফাইলের ভারতের শীর্ষ স্থানীয় রাজনীতিবিদ ও রাষ্ট্রদূতের বাংলাদেশে আগমন! বাংলাদেশের আসার পর থেকে এখন পর্যন্ত তিনি মিডিয়ার সামনে যে বক্তব্য দিয়ে দিয়েছেন তা ছিল সত্যিই প্রশংসনীয় ও অভিজ্ঞ জানু রাজনীতিবীদের পরিচয়। দীনেশ ত্রিবেদী প্রকৃতির আকাশ- বাতাস- মানব দেহের যন্ত্র কে কাঁটাতারের বেড়ার মাধ্যমে আলাদা করে দেখতে চান না! দীনেশ ত্রিবেদী মনে করেননা তিনি কোন আলাদা দেশে আসছেন তার কাছে তা মনে হয় না- তার কাছে মনে হয় তিনি নিজের দেশেই আছেন! প্রকৃতি- ভাষা- মানুষের চেহারা- চালচলন ইত্যাদি মিলিয়ে বাংলাদেশকেও নিজের দেশ মনে করেন! তিনি যে উচ্চারণে বাংলায় কথা বলেন সেটা কলকাতার বাংলা বাংলা মনে হয় না- এটা বাংলাদেশের বাংলা ভাষা মনে হয়! তিনি বাংলাদেশ ও ভারতের ১৬০ কোটি মানুষ মিলিয়ে শক্তিশালী একটা রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই তিনি কাজ করতে এসেছেন বাংলাদেশ।সুস্বাগতম নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।

টপিক: গণমাধ্যম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ