মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু। 

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু। 

জাহিদ শিকদার,  পটুয়াখালী জেলা প্রতিনিধি। 

পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 সোমবার (১৭ আগস্ট)  দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউপির ১ নম্বর ওয়ার্ড এলাকার কমলাপুর স্কুল সংলগ্ন রাস্তার ওপরে ঘটে এ ঘটনা। 

স্থানীয় লোকজন জানায়, আগের দিন রোববার সকালের দিকে রাস্তা দিয়ে একটি জনৈক একজনের এক ভ্যাকু মেশিন নেয়ার সময় পল্লীবিদ্যুতের খুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়। এরপর স্থানীয়রা খবর দিলে পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসের লোকজন ঘটনাস্থলে এলেও লাইনের আওতায় থাকা কয়েকজন গ্রাহকের কাছে ছেঁড়া তার মেরামতের জন্য টাকা দাবি করেন। এ সময় টাকা দিতে ব্যর্থ হলে বিপদজনক অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকলেও ছেঁড়া তার মেরামত না করেই ফিরে যায় তারা। দুপুরে গরুর ঘাস কাটতে গেলে মাটিতে পড়ে থাকা ওই ছেঁড়া তারে জড়িয়ে মর্মান্তি মৃত্যু হয় গ্রামের ইসহাক রাড়ির ছেলে চার মেয়ের জনক কৃষক ইউসুফ রাড়ির।  

এ ঘটনার পর ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। লোকজন পল্লী বিদ্যুতের মমিরপুর জোনাল অফিস ঘেরাও  করে রেখেছে। উপস্থিত লোকজন পল্লীবিদ্যুতের কর্মচারীদের উদ্দেশ্য করে নানা ধরনের বিব্রতকর মন্তব্য করছেন।   

এদিকে ঘটনার বিষয়ে জানতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী পল্লীবিদ্যুতের বাউফল জোনাল অফিসের ডিজিএম, এজিএমকম সহ জরুরী অভিযোগ নম্বরে একাধিকবার ফোন করা হলেও কেউই রিসিভ করছেন না। 

এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনা শুনে পরিস্থিতি নিয়ন্ত্রনে ফোর্স পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ