মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 00:24
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

বালু উত্তোলনে বিপন্ন যাদুকাটা, ঝুঁকিতে ফসলি জমি ও বসতবাড়ি!

বালু উত্তোলনে বিপন্ন যাদুকাটা, ঝুঁকিতে ফসলি জমি ও বসতবাড়ি!

আমির হোসাইন
সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের যাদুকাটা নদীর ঘাগটিয়া জালর টেক এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিন-রাত নদীর তীর কেটে এবং শেড মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে নদীর স্বাভাবিক পরিবেশ, জীববৈচিত্র্য, ফসলি জমি ও তীরবর্তী বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে প্রতিদিন রাত ১২টার পর থেকে ভোর পর্যন্ত নদীর তীর কেটে বালু উত্তোলন করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ড কমিটির সভাপতি ও গরকাঠি গ্রামের বাসিন্দা শফিক সর্দার এবং কিরণ রায়ের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, নদীতে স্থাপিত প্রতিটি শেড মেশিনের মালিকের কাছ থেকে প্রতিদিন তিন হাজার টাকা করে আদায় করা হচ্ছে। এ অর্থ আদায়ের ক্ষেত্রে পুলিশ, সাংবাদিক ও নৌ পুলিশের নাম ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর দাবি, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযান সত্ত্বেও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। রাতের আঁধারে নদীর পাড় কেটে বালু উত্তোলনের ফলে তীরবর্তী এলাকার ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

প্রশাসনের হস্তক্ষেপ কামনাঃ

স্থানীয় সচেতন মহল অবৈধ শেড মেশিন উচ্ছেদ, বালু উত্তোলন বন্ধ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যাদুকাটা নদীর তীরবর্তী জনপদ আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে শফিক সর্দার ও কিরণ রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ