মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নেতা আসাদুজ্জামান নুর-এর শুভেচ্ছা!

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নেতা আসাদুজ্জামান নুর-এর শুভেচ্ছা!

 

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক সদর ইউনিয়নের আগামীর কান্ডারী চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নুর

১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম ও দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করেন। চেয়ারম্যান প্রার্থী আসাদ-এর পক্ষ থেকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।”করবো কাজ গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ”

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ সদর ইউনিয়ন সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

মোঃ আফজাল মিয়।
সিলেট বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা
বিশ্বনাথ পৌরসভা
মোবাঃ ০১৭২৬৬৬০০০০।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ