মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:28
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত।

বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত।

মোঃ আফজাল হোসেন| দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‎
‎ আজ বুধবার,১২ আগস্ট ২০২৬ খ্রি. বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে “ওসেয় এসআরএইচআর প্রজেক্ট” সিএইচডিপি, ল্যাম্ব। অনুষ্ঠানটি আয়োজনে অর্থায়ন করে গ্লোবাল এ্যাফিয়ারাস কানাডা এবং ওর্য়াল্ড রেনুউ।
‎
‎অনুষ্ঠানে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হায়দার চৌধুরী।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য-সদস্যাবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভায় বক্তারা যুবসমাজের সচেতনতা, অধিকার রক্ষা এবং সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ