মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:07
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
আন্তর্জাতিক বিশ্ব

বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ!

বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ!

ক্রীড়া ডেস্কঃ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় বড় পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় এবং ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর তালিকার ওপরের তিন ও নিচের ছয় দলের মধ্যে ব্যবধান বেড়েছে।
অস্ট্রেলিয়ার হারের পর নিউজিল্যান্ড তালিকার শীর্ষে উঠে এসেছে। অস্ট্রেলিয়া শীর্ষ দুইয়ের বাইরে চলে গেছে। কেপ টাউনে জিতে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে উঠেছে। ২০২৫-২৭ চক্রে তাদের পয়েন্ট শতাংশ (পিসিটি) ৭১.৪৩।
এদিকে বাংলাদেশ এই তালিকার চার থেকে পাঁচে নেমে গেছে। তাদের পয়েন্ট এখন ৭ ম্যাচ শেষে ৪০। পয়েন্টের হার ৪৭.৬২। এই চক্রে বাংলাদেশের সামনে খেলা বাকি আছে ৫টি। এখনও কাগজে কলমে দলটির ফাইনালের আশা টিকে আছে। তবে সেজন্য দলকে মেলাতে হবে কঠিন এক সমীকরণ।
বাংলাদেশের বাকি পাঁচ ম্যাচ হচ্ছে— ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি (হোমে), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি (অ্যাওয়ে) ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি (হোমে)। এই পাঁচ ম্যাচের সবকটি জিততে হবে দলকে। সেক্ষেত্রে ৬৫ শতাংশ পেরোবে দলের পয়েন্টের হার। একটি ম্যাচও হেরে বসলে তাদের পয়েন্ট নেমে আসবে ৬১ শতাংশে। সেটা শীর্ষ দুইয়ে থাকার জন্য যথেষ্ট হবে না মোটেও।
কাগজে কলমে সম্ভব হলেও কাজটা কতটা কঠিন তা সূচি দেখলেই পরিষ্কার হয়ে যায়। সমীকরণ মেলাতে হলে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করতে হবে, যেখানে ইতিহাসে কখনোই দক্ষিণ আফ্রিকায় টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তার ওপর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে, তার আগে ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে সিরিজ ড্র করতে হবে।
সমীকরণটা কঠিন, তবে অসম্ভব নয়। বাংলাদেশ সে পথে কতদূর এগোতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
তথ্য: যুগান্তর

টপিক: আন্তর্জাতিক বিশ্ব দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ