মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:06
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
গণমাধ্যম

ভুয়া পত্রিকা ‘সময়ের কণ্ঠ’র নামে ঢাকায় রমরমা চাঁদাবাজি: ব্ল্যাকমেইল চক্রের মূলহোতা এনামুল ও কথিত সম্পাদক জসীম!

ভুয়া পত্রিকা ‘সময়ের কণ্ঠ’র নামে ঢাকায় রমরমা চাঁদাবাজি: ব্ল্যাকমেইল চক্রের মূলহোতা এনামুল ও কথিত সম্পাদক জসীম!

মোঃ রাসেল সরকার,
চট্টগ্রাম ও রাঙামাটি আঞ্চলিক সাপ্তাহিক হিসেবে ডিক্লারেশন বা অনুমোদন নিয়ে ঢাকায় প্রেস অফিস খুলে দৈনিক পত্রিকা প্রকাশের ভুয়া পরিচয়ে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের গুরুতর অভিযোগ উঠেছে। ‘দৈনিক সময়ের কণ্ঠ’ নামক একটি কথিত পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী এনামুল করিম এবং সম্পাদক পরিচয়দানকারী বোরহানউদ্দিন জসিমের বিরুদ্ধে এই চক্রের মূলহোতা হিসেবে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যক্তিদের টার্গেট করে অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে।

​ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত এক মাসে হোয়াটসঅ্যাপে বিভিন্ন কথিত তথ্য পাঠিয়ে এবং বিভিন্ন ভুয়া অনলাইন পোর্টালের নাম ট্যাগ করে দুর্নীতিবাজ হিসেবে নিউজ প্রকাশের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে আসছিল এনামুল করিম। এভাবে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন মাধ্যমে সব মিলিয়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেছে ওই চক্র।

​সর্বশেষ আজ বুধবার (৯ সেপ্টেম্বর) হোয়াটসঅ্যাপে আরও ১০ হাজার টাকা দাবি করে বসেন এনামুল করিম। ভুক্তভোগী বারবার অনুরোধ করলেও তিনি সামনাসামনি দেখা করতে অস্বীকৃতি জানান এবং জানান যে টাকা বিকাশে পাঠাতে হবে। পরবর্তীতে বাধ্য হয়ে ভুক্তভোগী এনামুলের দেওয়া নিচের নম্বরগুলোতে দাবিকৃত টাকা পাঠান, ​বিকাশ নম্বার, +8801310-748399, +8801712-548157 ​নগদ নম্বর: 01854715886।
​
অনুসন্ধানে জানা যায়, পত্রিকাটির প্রকৃত ডিক্লারেশন বা অনুমোদন কেবল চট্টগ্রাম ও রাঙামাটি আঞ্চলিক সাপ্তাহিক হিসেবে রয়েছে। অথচ এটিকে ‘দৈনিক’ পত্রিকা হিসেবে প্রচার করে ঢাকা কাওরান বাজার একটি অফিস স্থাপন করেছে চক্রটি। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে কর্মরত ও সম্মানিত ব্যক্তিদের টার্গেট করে সংবাদ প্রকাশ করার হুমকি দিয়ে দীর্ঘকাল ধরে ব্ল্যাকমেইল চালিয়ে আসছে তারা।
​
এদিকে এই ভুয়া পত্রিকার কথিত সম্পাদক পরিচয়দানকারী বোরহানউদ্দিন জসিমের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে এবং বর্তমান সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অবমাননাকর ও মিথ্যা প্রচারণা চালানোর তথ্য মিলেছে। অভিযোগ রয়েছে, তিনি তার ভুয়া পত্রিকা ‘সময় কণ্ঠ’-এর ফেসবুক পেজে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে আসছিলেন।

এই পেজে প্রকাশিত স্ক্রিনশটগুলোতে তার এই রাজনৈতিক এজেন্ডা ও ভুয়া পরিচয়ের মূল প্রমাণ রয়েছে।​ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এই চক্রের ভুয়া কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে থাকা স্ক্রিনশটগুলো ভালোভাবে যাচাই করলেই তাদের আসল পরিচয় ও প্রতারণার সিন্ডিকেট উন্মোচিত হবে।

​এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। চক্রটির আসল রূপ ও তাদের প্রতারণার বিস্তারিত তথ্য নিয়ে আরও চাঞ্চল্যকর প্রতিবেদন খুব শীঘ্রই আসছে।

নোট: ইনসেটে বোরহান হাওলাদার জসিম।

টপিক: গণমাধ্যম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ