মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:20
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
বিনোদন জগত

ভৌতিক সাজ নয়, হ্যালোইনে বনপরীর সাজে মিথিলা!

ভৌতিক সাজ নয়, হ্যালোইনে বনপরীর সাজে মিথিলা!

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

দেশি বিউটি কুইন বলতেই এখন অনেকের মনে ভেসে ওঠে মিস ইউনিভার্স বাংলাদেশের নাম। প্যাজেন্ট্রির মঞ্চে নিজের আলাদা অবস্থান তৈরি করার পর অভিনয় জগতেও পা রেখেছেন তানজিয়া জামান মিথিলা। মডেল হিসেবেও নিয়মিত কাজ করছেন এই সুন্দরী। রূপ, আত্মবিশ্বাস আর ফ্যাশন সচেতনতার সমন্বয়ে প্রতিবারই ভক্তদের নজর কাড়েন তিনি। এবার হ্যালোইন পার্টির সাজে হাজির হয়ে আলোচনায় এলেন মিথিলা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যালোইন উদযাপনের কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে একেবারে রূপকথার বনপরীর সাজে। উজ্জ্বল পাতার সবুজ রঙের পোশাক, পিঠে ফেইরির ডানা আর হাতে জাদুকরী কাঠি হাতে তার লুকটিতে ছিল কল্পনার জগতের ছোঁয়া। হ্যালোইনের রহস্যময় আবহের সঙ্গে এমন রূপকথার সাজ বেশ চমৎকারভাবে মানিয়ে গেছে।
মিথিলার পোশাকের ওপরের অংশটি ছিল করসেট স্টাইলের। কোমরের গড়ন ফুটিয়ে তোলা এই নকশার সঙ্গে নিচের অংশে ছিল অসমান দৈর্ঘ্যের স্তরযুক্ত স্কার্ট। ধাপে ধাপে সাজানো স্কার্টের কাটিং ও পাতার মতো টেক্সচার পোশাকটিকে দিয়েছে আলাদা মাত্রা। পুরো পোশাকের উজ্জ্বল পাতাসবুজ রং বনপরীর ভাবটিকে আরও স্পষ্ট করেছে।

এই সাজের অন্যতম আকর্ষণ ছিল পিঠে লাগানো হালকা সবুজ রঙের ফেইরি উইংস। জালের মতো সূক্ষ্ম নকশার ডানায় ছিল ঝিলমিলে ডিটেইলিং। পোশাকের সঙ্গে মিলিয়ে পায়ে পরেছিলেন সবুজ গ্ল্যাডিয়েটর স্টাইলের স্ট্র্যাপড হিল। গোড়ালি থেকে ওপর পর্যন্ত পেঁচানো ফিতার নকশা এবং সামনের পাতার মতো ছোট ডিজাইন পুরো লুকের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে গেছে।
মেকআপেও ছিল উৎসবের রাতের গ্ল্যামার। চোখে টানা আইলাইনার, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক-দুইয়ের বৈপরীত্য তার সাজে এনেছে বাড়তি আকর্ষণ। চুল মাঝখানে সিঁথি করে সোজা ও খোলা রেখেছিলেন তিনি।

মাথায় সোনালি রঙের হেডব্যান্ড বা টিয়ারার মতো অনুষঙ্গ বনপরীর সাজকে করেছে আরও পূর্ণ। গলায় ছিল ছিমছাম নেকলেস, আর হাতে তারার নকশার মাথাওয়ালা ফেইরি ওয়ান্ড।

ছবির পরিবেশও ছিল হ্যালোইনের থিমে সাজানো। গাঢ় সবুজ ভেলভেট কাপড়ে ঢাকা টেবিলের ওপর জ্বলছিল বিভিন্ন আকারের মোমবাতি। সঙ্গে ছিল মিষ্টি কুমড়ার মতো হ্যালোইন সাজসজ্জা।
পেছনে ঝুলছিল বিশাল সোনালি ভেনিসীয় মুখোশ ও কালো জাল। সব মিলিয়ে আলো-ছায়া, রহস্য আর রূপকথার আবহে তৈরি হয়েছিল এক ভিন্নধর্মী ফটোশুটের পরিবেশ।
হ্যালোইনের প্রচলিত ভৌতিক সাজের বাইরে গিয়ে বনপরীর চরিত্র বেছে নিয়েছেন মিথিলা। সবুজ পোশাক, ডানা, টিয়ারা আর জাদুর কাঠির সমন্বয়ে তার এই সাজে ছিল ফ্যান্টাসি ও গ্ল্যামারের মিশেল। উৎসবের সাজে যে কল্পনার ছোঁয়াও আলাদা করে নজর কাড়তে পারে, মিথিলার হ্যালোইন লুক যেন তারই উদাহরণ।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।

টপিক: বিনোদন জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ