মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:04
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
ট্রাভেল এণ্ড ট্যুরিজম

ভ্রমন বিলাসের জন্য সুখবরঃ আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে সেন্টমার্টিন ট্র্যাভেলিং কার্যক্রম!

ভ্রমন বিলাসের জন্য সুখবরঃ আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে সেন্টমার্টিন ট্র্যাভেলিং কার্যক্রম!

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে। ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটকেরা ভ্রমণ করতে পারবেন। এ উপলক্ষে পর্যটকদের স্বাগত জানাতে চলছে নানা প্রস্তুতি।
আজ রবিবার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন এবং আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিবেশগতভাবে সংকটাপন্ন এই দ্বীপে পর্যটক যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, টেকনাফের পরিবর্তে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।
দ্বীপটিতে প্রতিদিন গড়ে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা দিতে হবে। এ ফি আদায়ে পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণবিষয়ক ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।
নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজারের পুলিশ সুপার এবং ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশগত ভারসাম্য রক্ষা করে পর্যটন কার্যক্রম পরিচালনার বিষয়টি এসব নির্দেশনায় গুরুত্ব পেয়েছে।
(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/আরজেড)
তথ্য: ঢাকা টাইমস

ছবিঃ

# সংগৃহিত।

টপিক: ট্রাভেল এণ্ড ট্যুরিজম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ