মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:21
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

মাদারীপুরে তাইজুল হত্যাকে কেন্দ্র করে অর্ধশতাধিক বসত ঘর ভাং*চুর, অ*গ্নিসংযোগ ও ক*ক*টেল বিস্ফোরণ!!

মাদারীপুরে তাইজুল হত্যাকে কেন্দ্র করে অর্ধশতাধিক বসত ঘর ভাং*চুর, অ*গ্নিসংযোগ ও ক*ক*টেল বিস্ফোরণ!!

 

সাব্বির আহমেদ,
নিজস্ব প্রতিবেদকঃ

মাদারীপুরের কালকিনিতে তাইজুল সরদার হত্যাকাণ্ডের পর বিরোধের জেরে দুই গ্রামের অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২২ অক্টোবর সকালে এ বিরোধের মধ্যে তাইজুল সরদার নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে সোমবার সকালে এক পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকায় বিভিন্ন বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার বাড়িগুলোর মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িও রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়াতে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। এতে অর্ধশতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, পুলিশ সুপারের সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে তাইজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ নিজস্বভাবে তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ