মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:25
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
অপরাধ।

মাদারীপুরে ৩০০ পিস ইয়াবাসহ পিস্তল উদ্ধার।

মাদারীপুরে ৩০০ পিস ইয়াবাসহ পিস্তল উদ্ধার।

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুর সদর থানা এলাকায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধারের তথ্য জানিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মাদারীপুর সদর সার্কেলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।

জেলা পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সদর মডেল থানাধীন চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় আ. জব্বার তালুকদারের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটে অভিযান চালানো হয়। ওই ইউনিটের ভাড়াটিয়া পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের বসতঘর থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আসামি সাব্বির হোসেন হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।

টপিক: অপরাধ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ