মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:02
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক!

মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক!

 

সাব্বির আহমেদ,
নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর

মাদারীপুরে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে রাজৈর থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুকুল শেখ (৪০)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাগাট এলাকার শওকত শেখের ছেলে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে বৃহস্পতিবার রাতে রাজৈর থানাধীন গঙ্গাবর্দ্দী এলাকাস্থ আমগ্রাম ব্রিজের ঢালে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান চালানো হয়।অভিযানে মুকুল শেখকে আটক করে তাঁর দখল থেকে আট কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াদীন রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে, এলাকায় মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ সব ধরনের আসামিদের বিরুদ্ধে মাদারীপুর জেলা পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ