আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশঃ
ইরানের ইসলামী রিভ্যুলেশনারী গার্ড (আইআরজিসি)’র
দাবি ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্য সংকটের মতো বিষয়ে মার্কিন জনগণের কাছে সত্য গোপন করেছেন।
‘আইআরজিসি’ আরো বলেছে যে, ইরানে পরিচালিত সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং মধ্যপ্রাচ্য থেকে তাদের সরে যাওয়া উচিত।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহিব্বী অভিযোগ করেছেন যে, ট্রাম ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন জনগণের কাছে সুস্পষ্ট মিথ্যা বলেছেন। ইরান বারবার দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোন পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। আইআরজিসির মতে ট্রাম প্রশাসন এই বিষয়টিকে একটি অজুহাত বা চাল হিসেবে ব্যবহার করেছে। যাতে যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যায় এবং ইরানের সম্পদ লুটন করা যায়।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের চলমান উত্তেজনার মাঝে ট্রাম্প প্রশাসন দাবি করেছিল যে, তারা ইরানকে কোণঠাসা করেছে এবং হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে ইরানের তেল রপ্তানি ব্লক করতে সক্ষম হয়েছে। তবে আইআরজিসি এই দাবিকে সম্পূর্ণ অসত্য বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি মার্কিন নিষেধাজ্ঞা ও বাধা সত্বেও ইরান কার্যকরভাবে উপসাগরীয় অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং তেল রপ্তানি সচল রেখেছে।
সেপ্টেম্বর ২০২৬ এর শেষে আইআরজিসি আমেরিকার সাধারণ জনগণের উদ্দেশ্যে ২৫ পৃষ্ঠার একটি খোলা চিঠি প্রকাশ করে। আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়
মার্কিন রাজনীতিতে ট্রাম্প এবং অন্যান্য নেতারা মিথ্যা প্রতিশ্রুতি ও প্রতারণার মাধ্যমে ভোট সংগ্রহ করেন। আমেরিকান নাগরিকদের কষ্টার্জিত করের টাকা দিয়ে কেন ৮০০ টিরও বেশি সামরিক ঘাঁটি বিশ্বজুড়ে টিকিয়ে রাখা হচ্ছে এবং সামরিক বাজেট ১.১ ট্রিলিয়ন ডলার খরচ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলতে ভোটারদের উৎসাহিত করা হয়েছে।
আইআরজিসি জানায়, তাদের বহুল পরিচিত স্লোগান ‘আমেরিকা নিপাত যাক’ (Death to America)আসলে সাধারণ আমেরিকান নাগরিকদের উদ্দেশ্য করে নয় বরং ওয়াশিংটনের দুর্নীতিগ্রস্ত শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তাদের এই শ্লোগান।
আইআরজিসি মুখপাত্র মন্তব্য করেছেন যে, ট্রাম্প মার্কিন নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ‘আমেরিকা ফার্স্ট’ বা আমেরিকাকে সবার আগে প্রাধান্য দেওয়ার। কিন্তু বর্তমানে ট্রাম্প প্রশাসনের কাছে মার্কিন জনগণের চেয়ে ইসরায়েলের স্বার্থ রক্ষা করা বেশি অগ্রাধিকার পাচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান গুলো ব্যর্থ হয়েছে দাবি করে ট্রাম্প প্রশাসনকে পরাজয় স্বীকার করে এই অঞ্চল ত্যাগ করার আহ্বান জানিয়েছে আইআরজিসি।
সংক্ষেপে আইআরজিসি ডোনাল্ড ট্রাম্পকে বড় মিথ্যাবাদী বলার মূল কারণ হলো —তাদের মতে ট্রাম্প যুদ্ধের প্রকৃত পরিস্থিতি লুকাচ্ছেন এবং ইরানকে একটি পারমাণবিক হুমকি হিসেবে ভুল ভাবে উপস্থাপন করে মার্কিন জনগণকে বিভ্রান্ত করছেন।
তথ্যসূত্রঃ
# বার্তা সংস্থা ইর’না (তেহরান)
# কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা
# বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস)
ছবিঃ
# সংগৃহিত
ইনসেটে আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি।
