মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
প্রবাস বার্তা

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ফেরাতে দূতাবাসের উদ্যোগ!

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ফেরাতে দূতাবাসের উদ্যোগ!

প্রবাস ডেস্ক|জনতার দেশঃ

মালয়েশিয়ায় কারাদণ্ড শেষে ইমিগ্রেশন ক্যাম্পে থাকা বন্দি বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। তারই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল ক্লান্তান রাজ্যের তানামেরা ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেন।

এসময় তারা উক্ত ক্যাম্পে আটক ৬১ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দেন। এছাড়া তাদের প্রত্যাবর্তন প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। একই সাথে প্রতিনিধিদল ক্যাম্প কমান্ডারের সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা আটক বাংলাদেশিদের সার্বিক কল‍্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদেরকে দ্রুত দেশে প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বৈধভাবে কলিং ভিসা নিয়ে মালয়েশিয়া গিয়েও মাসের পর মাস বেকার থাকার পর অন্যত্র কাজ করা, বৈধতার আশায় দালালের প্রলোভনে ভ্রমণ ভিসায় সেদেশে গিয়ে ফিরে না আসা এবং নির্মাণ শ্রমিকের ভিসা নিয়ে সার্ভিস সেক্টরে কাজ করাসহ বিভিন্ন অপরাধে আটক হয়ে দেশটির জেলে হাজার হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। এসব বন্দিদের দ্রুত দেশে ফেরাতে দূতাবাস নিয়মিত দেশটির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।
এদিকে মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে কোনোরকম শাস্তির মুখোমুখি হওয়া ছাড়াই নিজে দেশে ফিরে যাওয়ার সুযোগ চলমান রয়েছে। তবুও থেমে নেই ধড়পাকড়, প্রায় প্রতিদিন অভিবাসন বিভাগের একক এবং যৌথ অভিযানে হাজার হাজার অভিবাসী আটক হচ্ছেন।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ