মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:36
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
রাজধানীর হালচাল চিত্র

মিরপুরে পোশাকশ্রমিক–পুলিশ সংঘর্ষ, মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ!

মিরপুরে পোশাকশ্রমিক–পুলিশ সংঘর্ষ, মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ!

স্টাফ রিপোর্টারঃ

বেতন বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। এতে মিরপুর–১০ ও মিরপুর–১১ মেট্রোরেল স্টেশনে ট্রেন থামা বন্ধ হয়ে গেছে। এই দুটি স্টেশনে মেট্রোরেল থামছে না।
তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে। অন্যান্য স্টেশনে যাত্রী ওঠানামা স্বাভাবিক আছে।
ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। সংস্থাটির সূত্র জানিয়েছে, বেলা ১১টা ৫০ মিনিটে মিরপুর–১০ এবং মিরপুর–১১ নম্বর মেট্রোস্টেশনে ট্রেন থামা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটির সবগুলো গেট বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ ওই স্টেশন দুটিতে কোনো যাত্রী ঢুকতে পারছে না। আবার ট্রেন না থামার কারণে যাত্রীও নামছে না।
সকাল ১০টার কিছু পরে পোশাক শ্রমিকেরা আবারও রাস্তায় নামে। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা মিরপুর–১১ মেট্রো স্টেশনের নিচে পরিত্যক্ত কাঠ, বাঁশে আগুন দেয়। এতে নিচের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর মেট্রোরেলের স্টেশনও বন্ধ করে দেওয়া হয়।
ডিএমটিসিএল সূত্র বলছে, মেট্রোরেল পুলিশের পক্ষ থেকে সতর্কতার অংশ হিসেবে দুটি স্টেশন বন্ধ রাখার পরামর্শ আসে।
গত রোববারও কাজীপাড়া, মিরপুর–১০ ও পল্লবী মেট্রো স্টেশন দুই ঘণ্টার বেশি বন্ধ রাখা হয়। এটিকে ডিএমটিসিএল বলছে, স্টেশন ‘স্কিপ’ করা। অর্থাৎ মেট্রোরেল চলাচল করবে। শুধু দুটি স্টেশনে যাত্রী ওঠা–নামা বন্ধ থাকবে।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: রাজধানীর হালচাল চিত্র দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ