মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:26
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
ক্রাইম ডায়েরি

মির্জা আজম এর বোন জামাই শায়খ আবদুর রহমানের হত্যার বদলা নিতেই পিলখানায় নৃশংস ভাবে খুন করা হয় কর্নেল গুলজার কে।

মির্জা আজম এর বোন জামাই শায়খ আবদুর রহমানের হত্যার বদলা নিতেই পিলখানায় নৃশংস ভাবে খুন করা হয় কর্নেল গুলজার কে।

তৌহিদুল ইসলাম রিয়াজ:
পিলখানায় সেদিন নিজের ক-বর নিজেকে খুঁড়তে বাধ্য করা হয়, কর্নেল গুলজারকে! “হ্যালো হেডকোয়ার্টার আমি কর্নেল গুলজার বলছি কিছু ফোর্স পাঠান, ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে”বলেও কারো মন গলাতে পারেন নি তিনি।

সেদিন এই চৌকস মেধাবী সেনা অফিসারকে খুবই নির্মম-ভাবে আর নৃশংস-ভাবে হত্যা করে বিদ্রোহীরা! ঘটনার ১০ দিন পর পিলখানায় মাটি খুঁড়ে তার বি-কৃত ক্ষতবি-ক্ষত মরদেহ, উদ্ধার করা হয়!

তারা এতোটাই অমা-নবিক ছিল যে! কর্নেল গুলজার কে তারা নিজের কবর নিজেকে খুঁড়-তে বাধ্য করছিল, হেড কোয়ার্টারে ২ বার কল দিয়ে, এতোটা আকুতি মিনতি করেও! সেদিন কারো মন গলাতে পারেননি, কর্নেল গুলজার।

অথচ দেশে যখন জঙ্গির উৎপাত শুরু হয়েছিল এই কর্নেল গুলজারের নেতৃত্বেই দেশ জঙ্গিবাদ মুক্ত হয়েছিল! মির্জা আজমের বোন জামাই শায়েখ আবদুর রহমানকে ও বাংলা ভাইকে গ্রেপ্তারের সফল অভিযান পরিচালনা করছিলেন তিনি।

মির্জা আজমের ক্ষোভের বহিঃপ্রকাশই ছিল তার বিকৃ-ত আর ক্ষত-বিক্ষত লাশ, পিলখানায় সেদিন কাউকেই এতোটা নৃশংস-ভাবে মারা হয়নি। সেদিন মির্জা আজম নাকি নিজেই কর্নেল গুলজারের লাশ শনাক্ত করে, হেসেছিলেন খুব।

কর্নেল গুলজাররা ছিলেন দেশের জন্য লড়ে যাওয়া দেশপ্রেমিক! অথচ তাদেরই নৃশংস-ভাবে হত্যার ভাগ্য বরণ করতে হয়েছিল! কোনো দেশের ইতিহাসে যুদ্ধ ছাড়া ৫৭ জন সেনা অফিসার হত্যা–র নজীর নেই!

বাংলাদেশ সেই নজীর গড়লেও বিচার নেই! পিলখানা ঘটনার আজ ১৭ বছরের উপরে, অথচ এই ঘটনার পরিপূর্ণ তদন্ত, আর বিচার কিছুই হয় নাই! এটা জাতি হিসেবে আমাদের জন্য ব্যার্থতার।

জাতি এমন নৃশং-স হত্যার বিচার চেয়ে চেয়ে আজ আশাহত তবুও পথ চেয়ে বসে আছে, কবে হবে বিচার?
ছবি: সংগৃহিত।

টপিক: ক্রাইম ডায়েরি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ