মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:33
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
বিনোদন জগত

মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন?

মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন?

বিনোদন ডেক্সঃ

১১ নভেম্বর আনুষ্ঠানিক প্যারেড ও পরিচয়পর্বের মাধ্যমে সূচনা হলো মিস ইউনিভার্স ২০২৬–এর। এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকীর আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহি

মডেলিং ও অভিনয় দিয়ে দেশের মানুষের কাছে পরিচিতি পাওয়া সামিরা খান মাহি এবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গেছেন মিস ইউনিভার্সের বৈশ্বিক আসরে। সেখানে এবার ১০০টির বেশি দেশের প্রতিযোগী আছেন I

দুই দিন আগেই পুয়ের্তো রিকোয় পৌঁছেছেন সামিরা খান মাহি। এরই মধ্যে তিনি নিবন্ধন শেষ করে রুমও পেয়ে গেছেন। আর মজার বিষয় হচ্ছে, মাহি রুমমেট হিসেবে পেয়েছেন আর্জেন্টিনার প্রতিযোগী ডায়ানা পেরেইরাকে (বাঁয়ে)

 

তবে এবার বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনাকে মেলানোর কারণটি ঠিক কী, সেটি এখনো জানা যায়নি। তবে কারণ যা–ই হোক, আর্জেন্টিনার প্রতিযোগীকে রুমমেট হিসেবে পেয়ে মাহি খুশি I
মিস ইউনিভার্স আর্জেন্টিনা আবার মাহিকে এক ব্যাগ উপহারও দিয়েছেন, যার মধ্যে আছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী পানীয় মাতে পানপাত্রের আদলে তৈরি সফট টয়সহ নানা রকম রূপচর্চার পণ্য

পুয়ের্তো রিকোয় পৌঁছে মাহি যে ছবি দিয়েছেন, সেটি তাঁর অ্যারাইভাল লুক। ফুশিয়া পিংক রঙের স্লিট গাউনে গাড়ির সিটে বসে পোজ দিয়েছেন মাহি। তাঁর মাথায় ছিল মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট I

অ্যারাইভাল লুকে মাহির কাঁধ খোলা গাউনটি নজরকাড়া। বুকের ওপর ড্রেপড নকশা, উঁচু স্লিট ও মেঝে ছোঁয়া ফ্লোয়িং স্কার্টে গ্ল্যামারাস লুক I

৮ নভেম্বর রাতে পুয়ের্তো রিকোর উদ্দেশে মাহি যখন দেশ ছাড়েন, তখন তাঁকে দেখা যায় প্যাস্টেল পিংক শাড়িতে। দেশের পতাকা হাতে নিয়ে এয়ারপোর্ট লুকে প্রিয়জনদের বিদায় জানিয়ে প্লেনে ওঠেন মাহি I
পুরো শাড়িতে সাদা সুতার সূক্ষ্ম এমব্রয়ডারি। ফুল ও লতাপাতার মোটিফ। শাড়িটির নকশায় ছিল পুঁতি, সিকুইন ও পাইপিংয়ের কাজ, তাতে ঝলমলে লাগছিল শাড়িটি I
এরই মধ্যে মিস ইউনিভার্সের অফিশিয়াল অ্যাপের জন্য ফটোশুট করেছেন মাহি I

অ্যাপে ভোটিং অপশনও চালু হয়ে গেছে। ভোট চালু হওয়ার পর ১০ নভেম্বর সামিরা খান মাহিকে দেখা গেছে ১ নম্বর অবস্থানে I

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: বিনোদন জগত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ