মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:22
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
শিক্ষা ও সামাজিক সচেতনতা

আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে ২য় বর্ষে পদার্পণ করতে সেশন ফি গুনতে হয় ১২,৮২৫ টাকা এভাবে শিক্ষার্থীর কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ।

আব্দুল কাদির মোল্লা  সিটি কলেজে ২য় বর্ষে পদার্পণ করতে সেশন ফি গুনতে হয় ১২,৮২৫ টাকা এভাবে শিক্ষার্থীর কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ।

ক্রাইম রিপোর্টার,নরসিংদী :
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরই নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রীদের কাছ থেকে দ্বিতীয় বর্ষে ওঠতে ১২,৮২৫ টাকা করে Admission Fee আদায়ের নোটিশ জারি করা হয়েছে এভাবে ছাত্রদের কাছ থেকে প্রায় সোয়া ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টার অভিযোগ উঠেছে।
গত ১৬ আগস্টের মধ্যে নির্ধারিত অর্থ পরিশোধ না করলে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়া হবে না বলেও শিক্ষার্থীদের সাফ সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে একাদশ শ্রেণীতে প্রায় ১৭৫০ জন শিক্ষার্থী রয়েছেন। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১২৮২৫ টাকা করে আদায় করা হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ২৪ লাখ ৪ হাজার ৩৭৫ টাকা।প্রায় সোয়া ২ কোটি টাকা।
তবে কলেজ অধ্যক্ষের বক্তব্য অনুযায়ী পুরো অর্থটি সেশন ফি নয়। অভ্যন্তরীণ ফি পরিবহন বিশেষ পরিচর্যাফি এবং এক মাসের বেতন সহ বিভিন্ন খাত রয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষের উত্তরণের জন্য অর্থ আদায়ের যৌক্তিকতা তাদের কাছে স্পষ্ট নয়। দ্রুত সময়ের মধ্যে দুধের নির্দেশ দেওয়ায় অনেক অভিভাবকও চাপের মধ্যে পড়েছেন।
এক শিক্ষার্থীর বাবা নরসিংদীর একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে যে এভাবে বিপুল পরিমাণ টাকা নেওয়া হচ্ছে এই নীরব চাঁদাবাজির কি কোন বিচার হবে না?
অভিভাবকদের আরো অভিযোগ প্রায় ১৩ হাজার টাকা নির্ধারণ করা হলেও কত টাকা নেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিত হিসাব তাদের দেওয়া হয়নি। পরিবহন ব্যবহার না করা শিক্ষার্থীদের কাছ থেকেও পরিবহন সংক্রান্ত ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অধ্যক্ষ জানতে চাইলে তিনি বলেন ফাউন্ডেশন থেকে যেভাবে অনুমোদন দেওয়া হয় আমরা সেভাবেই কাজ করে থাকি।

তিনি বলেন চার্জ নয় ফেশন চার্জ মাত্র ৩০০০ টাকা অভ্যন্তরীণ ফ্রী পরিবহন বিশেষ পরিচর্যা জার্সি এবং এক মাসের বেতন রয়েছে।
পরিবহন ব্যবহার না করা শিক্ষার্থীদের কাছ থেকেও পরিবহন ফি নেওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ জানান বিষয়টি নির্ধারিত কাঠামোর মধ্যেই রয়েছে আর বিশেষ পরিচর্যা ফি সম্পর্কে তিনি বলেন বিভিন্ন পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের বিশেষ পরিচর্যার জন্য অর্থ নেওয়া হয় প্রশ্ন মেধাবী ও পরীক্ষা ও কৃতকার্য না হওয়া শিক্ষার্থীদের কাছ থেকেও একই ধরনের ফি কেন নেওয়া হচ্ছে?
এদিকে অভিভাবকরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন খাতে অর্থ আদায় করা হলে তার পূর্ণাঙ্গ হিসাব ও যৌক্তিকতা অভিভাবক শিক্ষার্থীদের সামনে তুলে ধরা উচিত অভ্যন্তরীণ ফি পরিবহন ব্যবহার না করা শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহন ফি এবং বিশেষ পরিচর্যার জন্য প্রয়োজন না থাকা শিক্ষার্থীদের কাছ থেকে সংশ্লিষ্ট আদায় করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
অভিভাবকদের দাবি শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি না করে আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি খাতগুলো যাচাই করে পাওয়া গেলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে সচেতন অভিভাবকরা জানান ওই টাকা দিতে চাই না প্রয়োজনে জেলার সচেতন মহলের সাথে পরামর্শ করে আমরা আইনি লড়াইয়ে নামবো এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনগুলোকে এই চাঁদাবাজির বিরুদ্ধে কোমলমতি ছাত্রদের স্বার্থে আহ্বান জানানো হয়েছে

টপিক: শিক্ষা ও সামাজিক সচেতনতা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ