মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:07
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

রাজধানী শহরের ফুটপাত থেকে ম*র*দেহ উদ্ধার!

রাজধানী শহরের ফুটপাত থেকে ম*র*দেহ উদ্ধার!

ভ্রাম্যমান প্রতিনিধি| জনতার দেশঃ

গুলিস্তানের ফুটপাত থেকে এক ব্যক্তির ম*র*দেহ উদ্ধার
রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির ম*র*দেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ম*র*দেহটি উদ্ধার করা হয়। এ তথ্য জানিয়ে পল্টন থানার পুলিশ বলছে, যাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁর বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। তাঁর নাম–পরিচয় জানা যায়নি।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান অভি বলেন, ফুটপাতে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এসআই কামরুজ্জামান জানান, ওই ব্যক্তির পরনে ছিল ময়লা লুঙ্গি ও কালো গেঞ্জি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পল্টন থানার পুলিশ জানিয়েছে, এই ব্যক্তির নাম–পরিচয় জানার চেষ্টা চলছে।

ছবিঃ প্রতীকি।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ