মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:58
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

রানার সিটি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ—‘প্রশাসন হপ্তা নেয়’, বিক্রেতার এমন দাবিতে তোলপাড়”

রানার সিটি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ—‘প্রশাসন হপ্তা নেয়’, বিক্রেতার এমন দাবিতে তোলপাড়”

 

বগুড়া প্রতিনিধি:

বগুড়া রানার সিটি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে, যখন কথিত মাদক বিক্রেতা বেলি বেগম নিজেই দাবি করেছেন—প্রশাসনের সংশ্লিষ্টরা নাকি নিয়মিত তার কাছ থেকে ‘হপ্তা’ নেন।

তার এমন বক্তব্যের সত্যতা কতটুকু, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। অভিযোগ সত্য হলে মাদক ব্যবসার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কারা এর সঙ্গে সম্পৃক্ত এবং কারা সুবিধা নিচ্ছেন—তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া জরুরি।

স্থানীয়দের অভিযোগ, মূল মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে রাস্তায় চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষকে নিয়মিত তল্লাশি করা হচ্ছে। এতে প্রশ্ন উঠছে—মাদকের মূল উৎসে অভিযান না চালিয়ে শুধু সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কি না।

বেলি বেগমের ‘প্রশাসন টাকা নেয়’—এমন বক্তব্যের সত্যতা অবশ্যই নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে বেলি বেগমের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান—বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখুন, ঘটনাস্থল থেকে তথ্য ও ফুটেজ সংগ্রহ করুন এবং যাচাইযোগ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত সত্য জনসম্মুখে তুলে ধরুন।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ