মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:02
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

সড়কের ওপর ড্রেজারের পাইপ, দুর্ঘটনার আশঙ্কায় শরীয়তপুরবাসী*

সড়কের ওপর ড্রেজারের পাইপ, দুর্ঘটনার আশঙ্কায় শরীয়তপুরবাসী*

 

শরিয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার আড়িগাঁও বাজার থেকে বিনোদপুর মেইন সড়কের চব্বিরশি ব্রিজের ঢালে ড্রেজারের পাইপ সড়কের ওপর দিয়ে নেওয়া হয়েছে। এতে সড়কে যানবাহন চলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর দিয়ে পাইপ নেওয়ার কারণে মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতের বেলায় দৃশ্যমানতা কম থাকায় এ ঝুঁকি আরও বেড়ে যায় বলে স্থানীয়দের আশঙ্কা।

জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সড়কের ওপর থেকে ড্রেজারের পাইপ অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

*ছবি:* চব্বিরশি ব্রিজের ঢালে সড়কের ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়ায় লাল মাটি দিয়ে অস্থায়ী র‍্যাম্প তৈরি করা হয়েছে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ