মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 04:00
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

সৌদি- পাকিস্তান- তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে ভারতের বার্তা!

সৌদি- পাকিস্তান- তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে ভারতের বার্তা!
  • ডেস্ক রিপোর্ট :
    সৌদি আরব- পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশের যোগদান বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সভায় এ নিয়ে রণদীপ জয়সওয়াল জানিয়েছেন,দক্ষিন এশিয়ার পরিস্থিতি তারা নিবিড় ভাগে পর্যবেক্ষণ করছেন এই মুহূর্তে এ বিষয়ে আর কিছু বলার নেই।
    এর আগে ব্রিফিংয়ে  সাংবাদিক জানতে চান, সৌদি আরব -পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশ যোগ দিতে পারে এমন গুঞ্জন নিয়ে ভারতের অবস্থান কি? এমন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
    ব্রিফিংয়ে  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সম্মেলনে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বিষয়ে যে প্রশ্নটি করা হয়েছে সে বিষয়ে আমার আপাতত কিছুই বলার নেই। আমার কাছে কোন আপডেট থাকলে তা আপনাদের সঙ্গে শেয়ার করব।
    গঙ্গা পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। তখন রণধীর  জয়সওয়াল স্মরণ করিয়ে দেন ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির মেয়াদ ছিল ৩০ বছর। এই চুক্তির মেয়াদ শেষ প্রায়।  তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে নদী সম্পর্কিত সব বিষয় নদীকমিশনের আওতায় আলোচনা হয়। পাশাপাশি গঙ্গা পানি চুক্তির অধীনে যৌথ কমিটির বৈঠক ও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।
    সাম্প্রতিক সময়ে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় তারেক রহমানের ভারত সফর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে.। শুক্রবারে ২১ আগস্ট দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এর আসন্ন দিল্লি সফরকে ঘিরে একটি প্রাতিষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা আবার ঘণ্টা খানেকের  মধ্যেই  তড়িঘড়ি প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন।
  • তথ্য সূত্র:
  • দৈনিক ইত্তেফাক।
  • ছবি: সংগৃহীত।
টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ