মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:21
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
প্রবাস বার্তা

স্পেনের ছিটমহল সেউটায় আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর বাংলাদেশিসহ সাব-সাহারান আফ্রিকা ও এশিয়ার ১৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে মরক্কোয় ফেরত পাঠিয়েছে স্পেন!

স্পেনের ছিটমহল সেউটায় আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর বাংলাদেশিসহ সাব-সাহারান আফ্রিকা ও এশিয়ার ১৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে মরক্কোয় ফেরত পাঠিয়েছে স্পেন!

প্রবাস ডেস্ক |জনতার দেশঃ
চলতি বছরের জুলাইয়ে বিপুলসংখ্যক মানুষের সীমান্ত পেরিয়ে সেউটায় প্রবেশের ঘটনার পর ছিটমহলটি থেকে এ ধরনের প্রথম বহিষ্কারের ঘটনা এটি।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মরক্কো অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হওয়ায় তাদের দেশটিতে ফেরত পাঠানো হয়েছে। তারা এখনো মরক্কোর ভূখণ্ডে রয়েছেন। তবে বহিষ্কৃত অভিবাসীদের সংখ্যা বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়।
সেউটায় কার্যক্রম পরিচালনাকারী অভিবাসী অধিকার ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ১৬ জনের মধ্যে সেনেগাল, নাইজেরিয়া, ইয়েমেন, ক্যামেরুন ও বাংলাদেশের নাগরিক রয়েছেন।
বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) অভিযোগ, অভিবাসীদের মরক্কোয় ফেরত পাঠানোর ক্ষেত্রে দেশটিতে তাদের নিরাপত্তাঝুঁকি এবং অন্যান্য দেশের অভিবাসীদের সঙ্গে আচরণের বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না।
সংগঠনগুলোর মতে, এ পদক্ষেপ স্পেনের বামপন্থি সরকারের ঘোষিত মূল্যবোধের সঙ্গেও সাংঘর্ষিক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক ভার্জিনিয়া আলভারেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘স্পেনের অবস্থান ভণ্ডামিপূর্ণ।’
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কোনো জবাব দেয়নি। তৃতীয় দেশের নাগরিকদের স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবাসন কর্মসূচিতে আইওএম মরক্কোর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে।
স্পেনের গোয়েন্দা সংস্থার মতে, জুলাইয়ে অভিবাসীরা শুধু সাঁতরে সেউটায় প্রবেশ করেননি। উত্তর মরক্কো থেকে তাদের যাত্রা সহজ করতে একটি সহায়তাকারী নেটওয়ার্ক ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ