মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 01:34
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
আন্তর্জাতিক বিশ্ব

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৬ শর্ত দিল ইরান!

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৬ শর্ত দিল ইরান!

♦আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হমুজ প্রণালি আবারও পুরোপুরি খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে দুই দিনের একটি প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটনকে এ প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নতুন করে হামলা চালানো হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গত মাসে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, কাতারের মধ্যস্থতায় এই দুই দিনের পরিকল্পনা তৈরি করা হয়েছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরান যে সাত দিনের পরিকল্পনা তুলে ধরেছিল, তার ভিত্তিতেই নতুন প্রস্তাবটি তৈরি করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, পরিকল্পনার প্রথম দিনে যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। আর দ্বিতীয় দিন থেকেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং আগের মতো স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হবে।
এ প্রস্তাবের বিষয়ে আরাগচি বলেন, নতুন করে হামলা হলে ‘নরক নেমে আসবে’। অর্থাৎ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হলে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইরানের ছয় দফা দাবি
হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে—
১. গত জুলাইয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) ভেঙে যাওয়ার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেগুলো তুলে নিতে হবে।
২. অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমাতে হবে।
৩. গত জুনে সমঝোতার অংশ হিসেবে ইরানকে তেল রপ্তানিতে যে ছাড় দেওয়া হয়েছিল, তা আবার কার্যকর করতে হবে।
৪. কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দ করা অর্থ ছাড় দিতে হবে।
৫. হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের যৌথভাবে নির্ধারণ করা নতুন জাহাজ চলাচলের পথ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি অন্য সব নৌপথ বন্ধ করতে হবে।
৬. সব যুদ্ধ ও সংঘাতের অবসান ঘটাতে হবে। বিশেষ করে লেবাননে ইসরাইলের হামলা বন্ধ করতে হবে।
ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রথম দিনে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে দ্বিতীয় দিন থেকেই হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা সম্ভব হবে।
তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আন্তর্জাতিক বিশ্ব দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ