মঙ্গলবার, 17 নভেম্বর 2026 · 03:28
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বাংলাদেশসহ ছয়টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ব্লুমার্ট ওয়ার্ল্ডের ডেইলি বিজনেস সেশন। · সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান! · কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃ*ত্যু! · কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু! · বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত! · পর্যটকদের আকর্ষণ বাড়াতে কক্সবাজারে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আন্তর্জাতিক মানের কার্নিভাল! · ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: চলতি বছরে মোট মৃত্যু বেড়ে ৫১২ জন, হাসপাতালে ভর্তি লক্ষাধিক! · সংসার ভাঙার পর নিজের বিয়ের শাড়ি কেটে শিল্প ফুটিয়ে তুললেন ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ তাসা!
সারাদেশ

হুতি বিদ্রোহীদের সাথে সন্মুখ যুদ্ধে তীব্র লড়াইয়ে সরকার সমর্থিত ৫০০ ইয়েমেনি সেনা নিহত!

হুতি বিদ্রোহীদের সাথে সন্মুখ যুদ্ধে তীব্র লড়াইয়ে  সরকার সমর্থিত ৫০০ ইয়েমেনি সেনা নিহত!

আন্তর্জাতিক ডেস্কঃ

ইয়েমেনের পশ্চিম উপকূল এলাকায় হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান তীব্র লড়াইয়ে সরকারপন্থী বাহিনীর ৫০০ সেনা নিহতের খবর পাওয়া গেছে। গত ৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংগঠিত এই চলমান সংঘর্ষে আহত হয়েছেন আরও দেড় হাজারের মতো সরকারি  সেনা
সদস্য।  ইয়েমন ভিত্তিক সংবাদ মাধ্যম ন্যাশনাল ইয়েমেন রেজিস্ট্যান্স এবং সাবা নিউজ এজেন্সির  এক প্রতিবেদনের বরাতে স্থানীয় গণমাধ্যম ঐ তথ্য জানিয়েছে।  তবে নিরপেক্ষ কোন সূত্র থেকে এখনো ওই সংখ্যা নিশ্চিত করা যায়নি।
সরকারি পক্ষ দাবি করেছে, এই লড়াইয়ে হুতি বিদ্রোহীদের ক্ষয়ক্ষতি তাদের চেয়ে অনেক বেশি কিন্তু এ বিষয়ে কোন নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে এই চলমান সংঘাত ইয়েমেনে সরকারের অনুগত বাহিনী ও হুতিদের মধ্যে চলমান এই রক্তক্ষয়ী সংঘাত নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
ইয়েমেনের সরকারী বার্তা সংস্থা ‘সাবা’ জানিয়েছে, সরকার এক বিবৃতিতে বলেছে ইয়েমেন সশস্ত্র  বাহিনী ইরান সমর্থিত হুতি সন্ত্রাসীদের সামরিক যান ও তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে এবং তাদের উল্লেখযোগ্য সেনা ও সামরিক যান ধ্বংস করেছে।
ইয়েমিনি সরকারি বাহিনীর মুখপাত্র ‘মাজেদ আব্দুল্লাহ আল- নাজিলিও’ একই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন মোখা থেকে  ১১ কিলোমিটার দূরের মোখা-দুবাব  শহরে বিমান হামলা চালানো হয়েছে।
হুতিদের  কাছে মোখার নিয়ন্ত্রণ হারানোর পর তা দখলে নেয়ার চেষ্টা করছে ইয়ামেন সরকার। এতে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করছে সৌদি আরব।

তথ্যসূত্র:

#সাবা নিউজ এজেন্সি,ইয়েমেন।

#ন্যাশনাল ইয়েমেন রেজিস্ট্যান্স।

# আল মাসদার অনলাইন,ইয়েমেন।

ছবি:

# সংগৃহিত ।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ